• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুলাই শহীদদের স্মরণসভা ৪ জুলাই, থাকবেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সরকার মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে চায়: মাহ্‌দী আমিন দেশে হামের উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু জীবনের সব পর্যায়ে কবি নজরুলের প্রভাব অপরিসীম: প্রধানমন্ত্রী ৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন দাম ঘোষণা নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পনা অনুযায়ী পদ্মা রেল সেতুর মাটি অপসারণ চলছে: রবিউল আলম ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বাধা কাটল

কাঁঠালবাগানে সেপটিক ট্যাংকে বিস্ফোরণ, দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক    ২ জুলাই ২০২৬, ১১:৪৯ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর কাঁঠালবাগান এলাকায় একটি ভবনের সেপটিক ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় তিন যুবক দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। বাকি দু'জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১ জুলাই) রাত পৌনে ১২টার দিকে কলাবাগান থানার কাঁঠালবাগানের ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

দগ্ধরা হলেন- কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাংখালী গ্রামের বাসিন্দা মো. জুয়েল (২০), মো. রানা (২২) ও মো. পারভেজ (২১)। তারা সবাই রাজধানীর পান্থপথ এলাকার একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন বলে জানা গেছে।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া মো. রাজিব জানান, রাতের দিকে ওই ভবনের নিচতলায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা গ্যাস থেকেই এ বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে থাকা তিনজন এতে দগ্ধ হন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আহতদের উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহতদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাদের মধ্যে মো. রানার শরীরের প্রায় ৬৩ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া জুয়েলের ৩০ শতাংশ এবং পারভেজের ২১ শতাংশ অংশ পুড়ে গেছে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, রানার শারীরিক অবস্থা তুলনামূলক বেশি গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। অন্য দুইজনকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাঁঠালবাগান এলাকা থেকে দগ্ধ তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঋণের চাপ, পাঁচ দিনের ব্যবধানে মা-মেয়ের মৃত্যু
ছবি: সংগৃহীত
ই-অরেঞ্জের পরিচালক মাসুকুর রহমান গ্রেপ্তার
মাহদী আমিন-সেদেফ ডিয়ারিং। ছবি: ভিওডি বাংলা
মাহদী আমিনের সঙ্গে আইসিএমপিডি প্রতিনিধিদলের সাক্ষাৎ