• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিশ্বকাপ ফাইনালের আগে রেফারিং নিয়ে সতর্ক স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক    ১৮ জুলাই ২০২৬, ০১:২০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সে আর্জেন্টিনার আধিপত্য যেমন আলোচনায় এসেছে, তেমনি রেফারিং নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। বিশেষ করে শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়ার পর মিসরের কোচ হোসাম হাসান ও ফরোয়ার্ড মোস্তাফা জিকো রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। এ ঘটনায় মিসর ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও জানায়।

এই বিতর্কের মধ্যেই বিশ্বকাপ ফাইনালের আগে রেফারিং নিয়ে সতর্কবার্তা দিয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। আগামী রবিবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ।

স্প্যানিশ কোচের দাবি, ফাইনালে নিয়মের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বড় ম্যাচে রেফারিকে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না এবং নিয়ম ভাঙার সুযোগ দেওয়া উচিত নয়।

তবে রেফারিদের ওপর পূর্ণ আস্থার কথাও জানিয়েছেন দে লা ফুয়েন্তে। তিনি বলেন, বড় ম্যাচ কীভাবে খেলতে হয়, সে বিষয়ে তার দলের পরিষ্কার ধারণা রয়েছে।

আর্জেন্টিনা দলের কোচিং কাঠামোর সঙ্গে দে লা ফুয়েন্তের পুরোনো সম্পর্ক রয়েছে। লিওনেল স্কালোনির প্রশিক্ষক ছিলেন তিনি। তবে ফাইনালে আর্জেন্টিনার কৌশল নিয়ে না ভেবে নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ দিতে চান স্পেনের এই কোচ।

দে লা ফুয়েন্তে বলেন, “আর্জেন্টিনা তাদের নিজস্ব ধরনে খেলবে। আমাদের লক্ষ্য থাকবে নিজেদের ফুটবলকে আরও শক্তিশালী ও নিখুঁত করা।”

তিনি স্প্যানিশ খেলোয়াড়দের মাঠের উসকানি এড়িয়ে নিজেদের পরিকল্পনায় অটল থাকার পরামর্শ দিয়েছেন। তার মতে, নিজেদের ফুটবল দর্শন থেকে সরে গেলে সমস্যায় পড়তে হবে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স। ছবি: সংগৃহীত
কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনা ম্যাচের আগে স্পেনকে ‘মাথা ঠান্ডা’ রাখার বার্তা কোচের
ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত
ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা