• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অবিলম্বে সিলেট-ঢাকা মহাসড়কের কাজ শেষ হবে: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৭ জুলাই ২০২৬, ০৪:০৩ পি.এম.
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত করেন রবিউল আলম। ছবি: ভিওডি বাংলা
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত করেন রবিউল আলম। ছবি: ভিওডি বাংলা

লন্ডনে সফররত বাংলাদেশের সড়ক পরিবহন, সেতু ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সব ধরনের বাধা অপসারণ করে অবিলম্বে সিলেট-ঢাকা মহাসড়কের কাজ শেষ করা হবে।

সোমবার (৬ জুলাই)  ওয়েষ্ট লন্ডনের একটি হোটেলে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

বৈঠকে শেখ রবিউল আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থান করায় এখানকার বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত। তিনি চেম্বারের নেতৃবৃন্দকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান।

বিবিসিসিআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চেম্বারের নবনির্বাচিত ডিরেক্টর জেনারেল মুসলেহ আহমেদ। 

এ সময় বিবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট মাতাব চৌধুরী ও সাইদুর রহমান রেনু, ডিরেক্টর শফিকুল ইসলাম, ডিরেক্টর গোলাম কিবরিয়া ওয়েছ এবং বাংলাদেশে রেলওয়ে খাতে সম্ভাব্য বিনিয়োগকারী ব্রিটিশ প্রতিষ্ঠান আইএম পাওয়ার পিএলসি-এর চেয়ারম্যান গর্ডন ডিকি উপস্থিত ছিলেন।

বৈঠকে যুক্তরাজ্য ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। ছবি: ভিওডি বাংলা
জাদুঘরে জাপানি স্থপতির নকশায় নির্মাণ হবে গ্রন্থাগার
ছবি: সংগৃহীত
সরকার জোর করে নয়, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে: রিজভী
সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। ছবি: ভিওডি বাংলা
পানিসম্পদ ব্যবস্থাপনায় এক সঙ্গে কাজ করবে বাংলাদেশ-নেদারল্যান্ডস