• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্বাধীনতা দিবসের রাতে নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক    ৫ জুলাই ২০২৬, ০৫:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের মধ্যেই নিউইয়র্কের ব্রুকলিনে ঘটে গেল ভয়াবহ গোলাগুলির ঘটনা। শহরের কোনি আইল্যান্ড এলাকায় বন্দুকধারীর গুলিতে অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন শিশু রয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)।

এনওয়াইপিডির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার (৪ জুলাই) রাত প্রায় ১০টা ৩৭ মিনিটে ব্রুকলিনের ওয়েস্ট ৩১তম স্ট্রিটের ২৯০০ ব্লকে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

আহতদের মধ্যে ৩৭ ও ৩৩ বছর বয়সী দুই পুরুষ, ২৫ ও ২১ বছর বয়সী দুই নারী, ১৪ ও ১২ বছর বয়সী দুই কিশোর এবং সাত ও ছয় বছর বয়সী দুই শিশু রয়েছে। নিরাপত্তাজনিত কারণে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ জানায়, আহত সবাইকে জরুরি চিকিৎসা সেবা বিভাগের মাধ্যমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে ২১ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির জানাজা সম্পন্ন
খামেনির জানাজা সম্পন্ন, অংশ নিয়েছেন ৩ ছেলে
চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
ভেনেজুয়েলায় ভূমিকম্প
ভূমিকম্পের পর ৯৪২ আফটারশক, ভেনেজুয়েলায় নিহত বেড়ে ২৯৫৪