• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মহিলা বন্দি পালানোর ঘটনায় ৭ কারাকর্মী বরখাস্ত যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৩৮, আহত ৪ শতাধিক কাশ্মীরে বিক্ষোভে হতাহত, নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব বাহরাইনে মার্কিন ড্রোন ডিপো ও এআই কেন্দ্র ধ্বংস, দাবি আইআরজিসির ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানায় অভিযান, গ্রেপ্তার সশস্ত্র গোষ্ঠীর প্রধান ফাইনালে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ফুটবল জাদুকর মেসি ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে উত্তেজনা সকালের মধ্যেই ঝড় হতে পারে দেশের যেসব অঞ্চলে

ছোট ভাইয়ের সাথে বিরোধে বড় ভাইকে কোপালো স্বেচ্ছাসেবক লীগ নেতা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ১৮ জুলাই ২০২৬, ০৯:১৯ এ.এম.
হামলা প্রতীকী: ভিওডি বাংলা গ্রাফিক্স
হামলা প্রতীকী: ভিওডি বাংলা গ্রাফিক্স

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহের গৌরীপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শান্ত পণ্ডিত ও তার সহযোগীদের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন শান্ত পণ্ডিত।

শুক্রবার (১৭ জুলাই) রাতে গৌরীপুর পৌর শহরের মধ্যবাজার পূজা মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাদির মিয়া উপজেলার কোনাপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, হামলার পর গুরুতর আহত অবস্থায় সাদির মিয়াকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের পরিবারের অভিযোগ, কয়েক বছর আগে সাদির মিয়ার ছোট ভাই ও ব্যবসায়ী হযরত মিয়ার কাছ থেকে ৩০ হাজার টাকা ধার নেন শান্ত পণ্ডিত। এর একটি অংশ পরিশোধ করলেও বাকি টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাক্‌বিতণ্ডা হয়। এর জের ধরেই হামলার ঘটনা ঘটেছে বলে পরিবারের দাবি।

এ ঘটনার প্রতিবাদে রাতেই স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

অভিযোগের বিষয়ে শান্ত পণ্ডিত বলেন, হযরত মিয়ার কাছে টাকা পাওনার বিষয়টি সত্য হলেও হামলার ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, টাকা লেনদেন–সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ভাঙ্গুড়ায় মাদকসেবনের অভিযোগে যুবককে ৬ মাসের কারাদণ্ড
ছবি: সংগৃহীত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি কারিমা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
জয়পুরহাটে এনসিপির জেলা আহ্বায়কের পদত্যাগ