• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা ফিনালিসিমায় আবারও মুখোমুখি স্পেন-আর্জেন্টিনা!

১৯৯ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার রেখে পালালেন কারবারিরা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ০৩:২২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ট্রাফিক পুলিশের সহায়তায় ১৯৯ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

বুধবার (২২ জুলাই) সকাল ৮ টার দিকে ট্রাফিক যাত্রাবাড়ী জোনের সদস্যরা ধোলাইপাড় এলাকায় দায়িত্ব পালনকালে এসব উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ি ট্রাফিক জোন জানায়, একটি প্রাইভেটকারকে দাঁড়ানোর জন্যে সংকেত দেন। গাড়িটির চালক সংকেত উপেক্ষা করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ট্রাফিক পুলিশ গাড়িটিকে ধাওয়া করলে ভিতরে থাকা চালকসহ তিনজন প্রাইভেটকারটি রাস্তায় ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। গাড়িটি তল্লাশি করে ট্রাফিক পুলিশের সদস্যরা প্রাইভেটকারের ভীতর থেকে ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে মাদক বহনে ব্যবহৃত ওই প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন এবং গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ধর্ষণের পর হত্যার আসামি দ্বিতীয় দফা রিমাণ্ডে
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবকের বিরুদ্ধে তরুণকে হত্যার অভিযোগ
ছবি: সংগৃহীত
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড