• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বনানীতে ছিনতাইকারীকে ধরলেন ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক    ৮ জুলাই ২০২৬, ০৮:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানী এলাকায় মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টাকালে হাতেনাতে এক পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ।  

বুধবার (৮ জুন) সকাল বনানী থানাধীন কাকলি ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। আটককৃতের নাম- ইমন (২৬)।

গুলশান ট্রাফিক জোন সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ১০ টায় বনানী থানাধীন কাকলি ক্রসিংয়ে নিয়মিত ট্রাফিক ডিউটি করাকালীন হঠাৎ একজন নারীর চিৎকার শুনে কর্তব্যরত সার্জেন্ট শাহীন মিয়া ও তাঁর সঙ্গে থাকা ট্রাফিক সদস্যরা এগিয়ে যান। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে ইমনকে আটক করা হয়।

আটককৃত ছিনতাইকারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বনানী থানায় হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/আরআই/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আতিকুর রহমান রুমনের হাত থেকে উপহার গ্রহণ করছেন সিকিউরিটি গার্ড আব্দুস সালাম।ছবি: ভিওডি বাংলা
এটিএম বুথের নিরাপত্তারক্ষীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
ছবি: ভিওডি বাংলা
বেপরোয়া গাড়িতে মিলল ১শ’ কেজি গাঁজা, চালক পলাতক
ছবি: ভিওডি বাংলা
ঘোষণা আছে বাস্তবায়ন নেই, হকারদের দখলেই রাজধানীর ফুটপাত