• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
কামরাঙ্গীরচরে ডাকাতি, লুণ্ঠিত টাকা-স্বর্ণালঙ্কারসহ গ্রেপ্তার ৪ রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের উচ্চপর্যায়ের বৈঠক শুধু ভাষা নয়, নাগরিকত্বই জাতীয় পরিচয়ের ভিত্তি: তথ্যমন্ত্রী ক্র্যাবের নির্বাহী কমিটির সদস্য আবু হেনা রাসেল আর নেই আদালত অবমাননা, শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই ডিজিকে তলব দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পরিস্থিতি উত্তাল, বন্ধ ১৬ মেট্রো স্টেশন মোদির সরকার ঘিরে নতুন সংকট, আশার আলো বিরোধীদের খাল খনন শেষে ৬৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আট রুশ নাগরিকসহ আহত ১২ ‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’

টানা ১১ রাতে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ১০:১০ এ.এম.
শেয়ার করুন 0
এআই ছবি
এআই ছবি

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, তারা টানা ১১তম রাতের মতো ইরানে সামরিক হামলা চালিয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, হামলায় ইরানের সামরিক পরিচালনা কেন্দ্র, সামুদ্রিক সক্ষমতা, বিমান হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক সরবরাহ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে।

সেন্টকমের দাবি, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করাই এসব হামলার মূল উদ্দেশ্য।

বিবৃতিতে আরও বলা হয়, গত তিন মাসে ইরান আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী ৩০টির বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। তবে এসব ঘটনার পরও হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

সেন্টকমের তথ্যমতে, চলতি বছরের মে মাসের শুরু থেকে মার্কিন বাহিনীর সহায়তায় প্রায় ৯০০টি বাণিজ্যিক জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। একই সময়ে প্রায় ৪৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন নিশ্চিত করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়ে যায়। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত নিরসন ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে সই করলেও, গত সপ্তাহে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে আবারও হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন
ফাইল ছবি
জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ
ছবি: সংগৃহীত
মোদির বাড়ির সামনে থেকে রাহুল গান্ধী আটক