বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার ২৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশের পর তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই ভিডিওটিকে ‘ফাঁস হওয়া’ বলে দাবি করলেও সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন, তার অনুমতি নিয়েই ভিডিওটি প্রকাশ করা হয়েছিল।
ভিডিওটিতে দেখা যায়, উর্বশী একটি বাথরুমে প্রবেশ করছেন। পরনে ছিল সালোয়ার-কামিজ। এরপর দরজা বন্ধ করে পোশাক পরিবর্তনের প্রস্তুতি নেওয়ার সময়ই ভিডিওটি শেষ হয়ে যায়। সংক্ষিপ্ত এই দৃশ্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা ছড়িয়ে পড়ে।
সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলে উর্বশী জানান, তার অভিনীত সিনেমা ‘ঘুষপেটিয়া’র প্রচারণার অংশ হিসেবেই ভিডিওটি প্রকাশ করা হয়েছিল।
অভিনেত্রীর ভাষ্য, সিনেমাটির নির্মাতারা তাকে জানান, ছবিটি নিয়ে তেমন কোনো প্রচারণা বা আলোচনা তৈরি হয়নি। এমনকি সিনেমাটি নির্মাণ করতে গিয়ে তারা আর্থিক সংকটেও পড়েছেন বলে জানান।
উর্বশী বলেন, নির্মাতারা তার বিজনেস ম্যানেজারের সঙ্গে আলোচনা করে ভিডিওটি আগেভাগে প্রকাশের অনুমতি নেন। এটি আলাদাভাবে ধারণ করা কোনো ভিডিও নয়, বরং সিনেমাটির একটি দৃশ্য।
প্রযোজকদের অনুরোধ ও সিনেমার প্রচারণার স্বার্থে ভিডিওটি প্রকাশে সম্মতি দিয়েছিলেন উর্বশী রাউতেলা।
ভিওডি বাংলা/এফএ









মন্তব্য