• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন ভিডিপি সদস্যরা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি    ২৯ জুন ২০২৬, ০২:৫১ পি.এম.
তাহিরপুরে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত রাস্তা স্বেচ্ছাশ্রমে মেরামত করছেন ভিডিপি সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা। ছবি: ভিওডি বাংলা
তাহিরপুরে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত রাস্তা স্বেচ্ছাশ্রমে মেরামত করছেন ভিডিপি সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা। ছবি: ভিওডি বাংলা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত একটি গুরুত্বপূর্ণ সড়ক স্থানীয় জনগণের স্বেচ্ছাশ্রমে মেরামত করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত উদ্যোগে রাস্তা সংস্কার হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ অনেকটাই কমেছে।

জানা গেছে, গত ২১ জুন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট সড়কের চতুর্ভুজ গ্রামের একটি অংশ ভেঙে যায়। এতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ভাঙনের কারণে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি মসজিদে নামাজ আদায় ও শিশুদের মক্তবে যেতেও সমস্যা দেখা দেয়।

এ সড়ক ব্যবহার করে দক্ষিণ বড়দল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিক্ষার্থীরা কাউকান্দি উচ্চ বিদ্যালয় ও জামেয়া ইসলামিয়া কাউকান্দি মাদ্রাসায় যাতায়াত করে। এছাড়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় শিক্ষা কার্যক্রম ও জরুরি সেবা গ্রহণে ভোগান্তি বাড়তে থাকে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় স্থানীয় মসজিদ কমিটি সঞ্জীবনী ভিডিপি সদস্যদের সঙ্গে আলোচনা করে রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়। পরে স্থানীয় যুবক, মসজিদ কমিটির সদস্য এবং ভিডিপি সদস্যরা একযোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ভাঙা অংশ ও সড়কের পাশের বাঁধ মেরামত করেন।

সংস্কার কাজে অংশ নেন সহকারী আনসার প্লাটুন কমান্ডার রাসেল মিয়া এবং ভিডিপি সদস্য শাহিন আলম, জুবায়ের আহমদ ও শেফালী বেগম। তাদের এই উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁর মহাদেবপুরে দুর্ঘটনায় উল্টে যাওয়া বিআরটিসি বাস থেকে যাত্রী উদ্ধার করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ছবি: ভিওডি বাংলা
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, ৯৯৯-এর সহায়তায় জীবিত উদ্ধার ২৫
ছবি: সংগৃহীত
ক্লুলেস প্রবাসীর স্ত্রী হত্যা: ৫০ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
ছবি: ভিওডি বাংলা
৭৫ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি