• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘আপনাকে খুশিতে চুমু খেতে চাইবে নাকি পদত্যাগ চাইবে?’

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ জুলাই ২০২৬, ০৫:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ শিক্ষার্থীদের তিন দফা দাবিকে ঘিরে চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন এবং শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তাসরিফ লেখেন, ‘শিক্ষার্থীদের জোর করে চাপ দিয়ে পরীক্ষা টা যে নিলেন, ছাত্রছাত্রীদের চাপ টা নিতে পারবেন তো? 
এমনিতেই এইচ এস সি বোর্ড পরীক্ষা হলো ছাত্রজীবনের অন্যতম প্রেশারের পরীক্ষাগুলোর একটা। এর মাঝে এই একটা বা দুইটা পরীক্ষার দিন পিছিয়ে দিলে কি এমন ক্ষতি হয়ে যাইতো?’

তিনি আরও বলেন, ‘এই বৈরী আবহাওয়াতে যারা ভিজে ভিজে, রাস্তায় জমে থাকা দূষিত পানি মারিয়ে এইরকম গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে গেছে, তাদের সাফারিংস আর ট্রমা বোঝেন? এতো কিছু সাফার করে তারা আপনাকে খুশিতে চুমু খেতে  চাইবে নাকি আপনার পদত্যাগ চাইবে?’

পোস্টে তিনি আরও লেখেন, যৌক্তিক দাবি নিয়ে শিক্ষার্থীরা আন্দোলনে নামলেই তাদের নানা পরিচয়ে চিহ্নিত করার প্রবণতা ঠিক নয়। কোনো সিদ্ধান্ত ভুল হলে সেটি স্বীকার করে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া উচিত বলেও মত দেন এই সংগীতশিল্পী।

সবশেষে সংশ্লিষ্টদের উদ্দেশে তাসরিফ খান বলেন, শিক্ষার্থীদের মানসিক অবস্থা ও আবেগকে গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে তিনি জানান, শিক্ষার্থীদের ন্যায্য ও যৌক্তিক দাবির পাশে তিনি অতীতেও ছিলেন, এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
‘চেয়ারে বসলেই কি মানুষের বিবেক-বুদ্ধি লোপ পায়?’
ছবি: সংগৃহীত
‘আমি কারও সঙ্গে প্রতারণা করিনি’
ছবি: সংগৃহীত
প্রথমবার জুটি বাঁধছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল