• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নারী পর্যটকের শ্লীলতাহানি, অবকাশকেন্দ্রের ব্যবস্থাপক গ্রেপ্তার

লামা (বান্দরবান) প্রতিনিধি    ২৯ জুন ২০২৬, ০৭:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বান্দরবানের লামায় নারী পর্যটককে শ্লীলতাহানি করে ভিডিও ধারণ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে একটি অবকাশকেন্দ্রের ব্যবস্থাপকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮জুন) সন্ধ্যায় পুলিশ তাদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার দুজন হলেন অবকাশকেন্দ্রের ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদ (২৫) ও তার সঙ্গী মো. হৃদয় (২৮)। 

সোমবার (২৯ জুন) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুজনের কাছ থেকে স্বর্ণালংকার ও ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহাজাহান কামাল জানিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, তিন পর্যটক ২৫ জুন মাতামুহুরী নদীতে নৌকাভ্রমণে বেরিয়েছিলেন। যন্ত্রচালিত নৌকায় লামা উপজেলা সদরে যাওয়ার সময় তাঁদের মধ্যে একজন নারী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর নদীর তীরে একটি অবকাশযাপনকেন্দ্রে বিশ্রামের জন্য যান তারা। সেখানে দুই নারী পর্যটককে শ্লীলতাহানির পর ভিডিও ধারণ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় পর্যটকদের একজন বাদী হয়েছে মোহাম্মদ রাশেদ, মো. হৃদয়সহ তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন। এরপর রোববার সন্ধ্যায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

মামলায় উল্লেখ করা হয়, মানিকপুরের কাছাকাছি লামা উপজেলার ওই অবকাশযাপনকেন্দ্রে কিছুক্ষণ বিশ্রামের জন্য পর্যটকেরা একটি কক্ষ নিয়েছিলেন। কক্ষে ঢোকার সঙ্গে সঙ্গে অবকাশযাপনকেন্দ্রের ব্যবস্থাপক মো. রাশেদ ও তার সঙ্গে থাকা মো. হৃদয় বাইরের থেকে দরজা বন্ধ করে দেন। তারা আরও সাত থেকে আটজন লোক নিয়ে এসে কক্ষে ঢুকে পর্যটকদের মুঠোফোন কেড়ে নেন। এরপর দুই নারীকে শ্লীলতাহানি করে ভিডিও ধারণ করেন। এ সময় দুজনের কানের দুল ও ব্যাগে থাকা ৪৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। ঘটনাটি কাউকে জানালে তারা ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

লামার থানার ওসি মুহাম্মদ শাহাজাহান কামাল বলেছেন, মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুজনের কাছ থেকে নারী পর্যটকের কানের দুল ও আট হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/আরআর/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেরপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বক্তব্য দেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা
পুলিশ সদস্যদের স্বার্থে শেরপুরে কল্যাণ সভা অনুষ্ঠিত
নওগাঁর মহাদেবপুরে দুর্ঘটনায় উল্টে যাওয়া বিআরটিসি বাস থেকে যাত্রী উদ্ধার করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ছবি: ভিওডি বাংলা
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, ৯৯৯-এর সহায়তায় জীবিত উদ্ধার ২৫
ছবি: সংগৃহীত
ক্লুলেস প্রবাসীর স্ত্রী হত্যা: ৫০ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার