• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ইবি শিক্ষার্থী রাশেদুল

   ১৬ জুন ২০২৫, ০২:৩১ পি.এম.

ইবি প্রতিনিধি:

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ এন্ড ল বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর রাজ্জাক ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের আবু নাইম-সহ আরো কয়েকজন যাত্রী আহত হয়েছে।

সোমবার (১৬ জুন) সকাল ৭ টার দিকে কুষ্টিয়ার বিত্তিপাড়া এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত রাশেদুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মো. সেলিম উদ্দিনের ছেলে। গত রাতে ট্রেনে করে জয়পুরহাট থেকে পোড়াদহ স্টেশনে আসেন। সেখান থেকে কুষ্টিয়া গিয়ে শ্যামলী পরিবহনে উঠে ক্যাম্পাসের দিকে আসছিলেন। আসার সময় তিনি বাসের ইঞ্জিন কাভারে বসেছিলেন। বিত্তিপাড়া এলাকায় বাসটির সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। ইঞ্জিন কাভারে বসার কারণে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বাস থেকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই হাসপাতালে এসেছি। ওর বিভাগের শিক্ষকরাও এখানে উপস্থিত। ডেথ সার্টিফিকেট সংগ্রহ শেষে লাশ পরিবারের কাছে পাঠানো হবে।”

ভিওডি বাংলা/মো. সামিউল ইসলাম/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার