• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সায়েন্সল্যাব অবরোধ শেষে শিক্ষা বোর্ডমুখী শিক্ষার্থীরা, পুলিশি বাধা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ, যান চলাচল বন্ধ ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেক বৈঠকে অংশগ্রহণ নিয়ে যা জানাল ঢাকা গাজার নিহত ৩০০ শিশুর নাম সেলাই করলেন ডায়ানা বন্যা পরিস্থিতিতে এইচএসসি স্থগিতের দাবি ছাত্র অধিকার পরিষদের ব্যাটারিচালিত অটোরিকশাকে নিয়ন্ত্রণ করা হবে ‘এককালীন ২ কোটি, মাসে ১০ লাখ টাকা চাঁদা দিবি’ ডিএমপির অপরাধ নিয়ন্ত্রণে সেরা মিরপুর বিভাগ, শীর্ষে পল্লবী থানা আবার ইরানি জাহাজে ট্রাম্পের অবরোধ আরোপ

দপ্তর পেলেন পদোন্নতি পাওয়া ১০১ যুগ্ম সচিব

নিজস্ব প্রতিবেদক    ১৪ জুলাই ২০২৬, ১১:৫০ এ.এম.
দপ্তর পেলেন পদোন্নতি পাওয়া ১০১ যুগ্ম সচিব

প্রশাসনের সাম্প্রতিক পদোন্নতির ধারাবাহিকতায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ১০১ জন নবপদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত করেছে সরকার। নতুন আদেশ না দেওয়া পর্যন্ত তারা নির্ধারিত কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-২ শাখা থেকে গত ১২ জুলাই একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থল নির্ধারণ করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে যেসব কর্মকর্তা যুগ্ম সচিব পদে পদোন্নতি পান এবং ওএসডি হিসেবে কর্মরত ছিলেন, তাদের প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সংযুক্তি কার্যকর থাকবে।

সংযুক্ত হওয়া কর্মকর্তাদের শিল্প, অর্থ, স্থানীয় সরকার, স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ, স্বরাষ্ট্র, কৃষি, বাণিজ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, মন্ত্রিপরিষদ, পরিকল্পনা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, সড়ক পরিবহন ও মহাসড়ক, নৌপরিবহন, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শ্রম ও কর্মসংস্থান, প্রতিরক্ষা, ধর্মবিষয়ক এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং বিভিন্ন মন্ত্রণালয়ে জনবল ব্যবস্থাপনাকে কার্যকর রাখার লক্ষ্যেই এ সংযুক্তি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জারি করা প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ, সরকারি আবাসন পরিদপ্তর, সরকারি যানবাহন অধিদপ্তর, বাংলাদেশ ফরমস ও প্রকাশনা অফিসসহ সংশ্লিষ্ট হিসাব ও প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আয়োজক ও নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। ছবি: ভিওডি বাংলা
মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশে বারিশা হক, উপদেষ্টা সোহাগ-গৌতম
হুসেইন মুহম্মদ এরশাদ। ছবি: সংগৃহীত
সাবেক রাষ্ট্রপতি এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী