• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন

তারেক রহমান এদেশের বৃহত্তম জনগোষ্ঠির প্রতীক- ডা. জাহিদ

   ২১ জুন ২০২৫, ০৪:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

‘তারেক রহমান খুঁজলেই পাওয়া যায় না’ বলে মন্তব্য করেছেন অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পরে যৌথ ঘোষণায় কয়েকটি রাজনৈতিক দলের সমালোচনার প্রতি ইংগিত করে দলের স্থায়ী কমিটির সদস্য এরকম বার্তা দেন।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস সাহেবের ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কথা বলেছেন। আচ্ছা বলেন, তো আপনারা প্রতিদিন যুমনাতে যান.. যমুনা থেকে বের হওয়ার পরে আপনারা আপনাদের মতো কথা বলেন আর প্রেস সচিব প্রেস সচিবের মতো ব্রিফিং করে। এটা মধ্যে কোনো দোষ নাই। দোষ কোথায়? তারেক রহমান সাহেব সাথে ড. মুহা্ম্মদ ইউনুস সাহেবের  মিটিংয়ের পরে প্রেস ব্রিফিংটা কেনো? বাবা আপনারা করেন প্রতিদিন ওইটার দোষ নাই আর একটা বাংলা ভাষা বলতে চাই না.. ওটা বললে অনেকে ব্যাঙ্গ করবেন… আয়নায় চেয়ারাটা দেখবেন, তারেক রহমান শুধু একটি মানুষ নয়, তারেক রহমান এদেশের বৃহত্তম জনগোষ্ঠির প্রতীক। তারেক রহমান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান, তিন বারের প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান… তারেক রহমান খুঁজলেই পাওয়া যায় না।'

জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন(এনআরএফ)’ এর উদোগে ‘রাষ্ট্র নায়ক জিয়াউর রহমানের নেতৃত্ব ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জামাল উদ্দিন রুনু।

‘জাতির হোল সেলার কি আপনারা নিয়েছে?’

এজেডএম জাহিদ বলেন, ‘তারেক রহমান নিজের যোগ্যতা বলে আজকে দেশের শুধু বাংলাদেশী জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে তাদেরকে নয়, বিএনপিকে নয়, গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ করে আজকে উনি নেতৃত্বে প্রতিষ্ঠিত। তারেক রহমানকে নিয়ে আপনারা নিজেদের সাথে তুলনা করবেন মানুষ হাসে এবং আড়ালে আঁচলের তলায় মুখ লুকানো। কথা বলেন… আপনাদেরটা বলেন… কোনো সমস্যা নাই। কিন্তু তারেক রহমানের সাথে ড. মুহাম্মদ ইউনুস কথা বলবেন কি বলবেন না আপনারা বলবেন, জাতি বিব্রত। আরে ভাই, জাতির হোল সেলার কি আপনারা নিয়েছেন? ১৮ কোটি মানুষের দায়-দায়িত্ব কে নিয়েছে? নির্বাচন হয়েছে? নির্বাচিত তিন‘শ প্রতিনিধি আছে যে, তারা নির্বাচিত প্রতিনিধি।'

তিনি বলেন, ‘আপনারা কথা বলেন, আপনারা বলেন, আপনাদের দল এই মিটিং এর যৌথ ঘোষণায় বিব্রত হয়েছে… সেটা বলতে পারেন। কিন্তু মনে রাখবেন…সবসময় জাতিকে নিয়ে টান দেবেন না। জাতিকে নিয়ে টান দিতে তাহলে কিন্তু হিসাব-কিতাব ভিন্ন হতে পারে।কারণ বাংলাদেশের রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল.. এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে প্রধান উপদেষ্টা মহোদয়ের সভা হয়েছে… সভা হওয়ার আগের এবং পরের অবস্থা দেখেন এই দেশের মধ্যে অনেক ধরণের বিশৃঙ্খলা কমে গেছে, শান্তি শৃঙ্খলা মানুষের মধ্যে আশা জেগেছে যে, একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। যেটি অনেকভাবে প্রলম্বিত করতে চায়।’

তিনি বলেন, ‘আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, নির্বাচনের ব্যাপারে আমাদের নেতা(তারেক রহমান) বলেছিলেন ডিসেম্বরে… তার পরবর্তিতে শুনলাম ফেব্রুয়ারিতে। আমাদের বক্তব্য হচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার মধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি নিহিত আছে। কোনো অবস্থাতে এটিকে যদি প্রলম্বিত করার চেষ্টা করা হয় আর বিএনপিকে নিয়ে বারে বারে কথা বলার চেষ্টা করা হয়… আজকে অনেকে অনেক কথা বলেন। ভাই আমরা পেছনের দিকে তাঁকাতে চাই না, আমরা জিয়াউর রহমানের দল, আমরা খালেদা জিয়ার দল, আমাদের নেতা তারেক রহমান… আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে চাই।’

‘আপনাদের ম্যান্ডেট কী’

বিএনপি বিরোধী রাজনৈতিক দলের প্রতি প্রশ্ন রেখে জাহিদ বলেন, ‘আসেন, কথা বলেন… আগামী দিনে আপনার ম্যান্ডেট কি? আমাদের ম্যান্ডেট ৩১ দফা। আপনার ম্যান্ডেট কি? ওইগুলো নিয়ে আলোচনা করেন, জনগণের সামনে যান, জনগণ যেটি ভালো সেটি গ্রহন করবে, যাকে ভালো মনে করবেন না তাকে আস্তকুঁড়ে নিক্ষিপ্ত করবে। জনগণের শক্তিতে কেনো বিশ্বাস করেন না? কেনো নিজেরা নিজেরা মনে করেন আপনারা কয়েকজন লোক যা বলবেন সেটিই বাস্তবায়ন হবে। জনগণকে তার ক্ষমতা প্রয়োগ করার সুযোগ দেন।’

তিনি বলেন, ‘৩১ দফা বিএনপি দিয়েছে, আপনারা আপনাদের দফা দেন। জনগনের পাশে যান জনগণ কাছে যান, জনগণ যাকে গ্রহন করবে, যাকে দায়িত্বে দেবে। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশে তারাই নেতৃত্ব দেবে, তারাই গড়ে তুলবে।’

এনআরএফ‘ এর আহ্বায়ক সৈয়দ আবদাল আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফরিদ উদ্দিন আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক শামসুল আলম সেলিম, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন প্রমূখ বক্তব্য রাখেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী