• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সকালে দলের পক্ষে পোস্ট, বিকালেই গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

   ২৪ জুন ২০২৫, ১১:০৩ এ.এম.
ছবি: সংগৃহীত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ছবিসহ কার্ডে লিখেন ইতিহাস সাক্ষ্য দেয় আঘাত যতই তীব্র হয় আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায়। আওয়ামী লীগই পথ দেখায়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সোমবার (২৩ জুন) সকালে ফেসবুকে ওই লেখা সংবলিত একটি কার্ড পোস্ট দেওয়ার পর বিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে আখাউড়া থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া ওই ছাত্রলীগ নেতার নাম আশিকুজ্জামান নূর রিফাত (২৯)। তিনি উপজেলার মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও মোগড়া সাহেব পাড়া এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে।

রিফাতকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে অপপ্রচার ও উসকানিমূলক পোস্ট করে অবৈধভাবে মিছিল মিটিং করার উদ্যোগ নিয়েছে বলে গোপন মাধ্যমে জানতে পেরে পুলিশ মোগড়া বাজার থেকে আশিকুজ্জামান নূর রিফাতকে গ্রেপ্তার করেছেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার