• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কারাগারে ইসরায়েলি হামলা আইনের গুরুতর লঙ্ঘন: জাতিসংঘ

   ২৪ জুন ২০২৫, ০৫:১১ পি.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত এভিন কারাগারে ইসরায়েলি হামলা ‘আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা।

মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র থামিন আল খেতান বলেন, এভিন কারাগার কোনও সামরিক লক্ষ্যবস্তু নয়। একে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। মঙ্গলবার জেনেভায় ইসরায়েলের নাম উল্লেখ না করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর বলেন, এই হামলায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

অপরদিকে, এভিন কারাগারের বন্দীদের তেহরান প্রদেশের অন্যান্য স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির বিচার বিভাগীয় সংবাদমাধ্যম মিজান অনলাইন।

উল্লেখ্য, গতকাল সোমবার (২৩ জুন) এভিন কারাগারে হামলা চালায় ইসরায়েল। কারাগারটি মূলত রাজনৈতিক বন্দীদের রাখার জন্য ব্যবহার করা হয়। এখানে বহু রাজনৈতিক বন্দী, দ্বৈত ও পশ্চিমা নাগরিককে আটক রাখা হয়েছে, যাদের প্রায়ই পশ্চিমা দেশগুলোর সঙ্গে বন্দি বিনিময়ের জন্য ব্যবহার করে থাকে ইরান।

এভিন কারাগার ছাড়াও ইসরায়েলি বিমানবাহিনী সেদিন অন্যান্য লক্ষ্যবস্তুতেও হামলা চালায়। এগুলোর মধ্যে ছিল আধা সামরিক ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নিরাপত্তা সদর দপ্তর, তেহরানের ফিলিস্তিন স্কয়ার ও আধা সামরিক বাসিজ স্বেচ্ছাসেবক বাহিনীর কার্যালয়, যা মূলত আইআরজিসির একটি অংশ।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম