• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কেক কেটে আটক হলেন মহিলা আ. লীগ নেত্রী

   ২৪ জুন ২০২৫, ০৮:৩৮ পি.এম.

বরিশাল প্রতিনিধি: 

নিজ ঘরে কেক কেটে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার ঘটনায় এক মহিলা আওয়ামী লীগ নেত্রীকে আটক করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ। 

আটককৃত তানিয়া ইসলাম বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের আওয়ামী মহিলা লীগের নেত্রী। 

মঙ্গলবার (২৪ জুন) তানিয়া ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান। এর আগে রবিবার (২৩ জুন) নগরীর ১০ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে মহিলা লীগের নেত্রীকে আটক করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, তানিয়া ইসলাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার একটি ভিডিও নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্ট করেন। যেখানে দেখা যায়, তিনি কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে কেক কেটে আনন্দ করছেন।

সূত্রে আরো জানা গেছে, দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকার পরেও বরিশালের প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতারা যেখানে প্রকাশ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর মতো কর্মসূচি পালন করতে সাহস পাচ্ছেন না, সেখানে তানিয়া ইসলামের এমন প্রকাশ্য আয়োজনে অনেকেই হতবাক হয়েছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

অনেকেই দাবি করেন, কেবল তানিয়া ইসলাম নয়; তার সঙ্গে কেক কাটার আয়োজনে উপস্থিত অন্যদেরকেও শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনা হোক।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনে আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার স্ত্রী লুনা আবদুল্লাহর ঘনিষ্ঠজন হিসেবে তানিয়া ইসলাম প্রভাবশালী হয়ে ওঠেন।

ওসি মিজানুর রহমান বলেন, আটককৃত তানিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার সময় তার সঙ্গে ভিডিওতে যারা উপস্থিত ছিলেন, তাদেরকেও শনাক্তের চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার