• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কিশোরগঞ্জে তিন দিনব্যাপী ফল মেলা শুরু

   ২৫ জুন ২০২৫, ১২:৫৬ পি.এম.

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে তিন দিনব্যাপী ফল মেলা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০টায় জেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্বরে মেলার উদ্বোধন করা হয়। এবার ফল মেলায় মোট ৮টি স্টল রয়েছে।

ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান। পরে মেলায় বিভিন্ন ফলের স্টল পরিদর্শন করেন অতিথিরা। পরিদর্শন শেষে জেলা কৃষি সম্প্রসারণ অফিসের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মো: সাদিকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমতসহ প্রশাসনের কর্মকর্তারা।

জেলার ১৩টি উপজেলার কৃষি অফিসসহ হর্টিকালচার সেন্টার মেলায় অংশ গ্রহণ করে। স্টলগুলোতে দেশি বিদেশি বিভিন্ন জাতের ফল রয়েছে। তার মধ্যে কাঁঠাল, মাল্টা, জাম, আনারস, ড্রাগন, লটকন, আমলকি, বেল, কলা, পেয়ারা, ডেউয়া, জাম্বুরা, তালসহ বিভিন্ন প্রকারের ফল রয়েছে। শুক্রবার এই ফলমেলা শেষ হবে।

ভিওডি বাংলা/মোঃ ওমর সিদ্দিক রবিন/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার