• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জুলাই যোদ্ধার স্বাস্থ্য কার্ড পেলেন যুবলীগ নেতা

   ২৬ জুন ২০২৫, ০২:২৪ পি.এম.

ময়মনসিংহ প্রতিনিধি: 

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এবার জুলাই যোদ্ধার স্বাস্থ্য কার্ড পেয়েছেন তারা মিয়া নামের এক যুবলীগ নেতা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সমালোচনা সৃষ্টি হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকালে গফরগাঁও উপজেলা পরিষদ সভাকক্ষে জুলাই যোদ্ধাদের মধ্যে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়।

মশাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম চমক ফকির বলেন, তারা মিয়া আমার ইউনিয়নের যুবলীগ সদস্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তালিকা অনুযায়ী আমরা কার্ড বিতরণ করেছি। মন্ত্রণালয় গেজেট প্রকাশ করে এ তালিকা তৈরি করেছিল। আমরা সে অনুযায়ী কার্ড দিয়েছি। তবে আবেদনকারীর বাড়ি গফরগাঁও হলেও তিনি আবেদন করেছিলেন ঢাকায়।

তিনি আরও বলেন, আমরা ঘটনাটি জানার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছি। যদি ওই ব্যক্তি জুলাই আন্দোলনে অংশ নেওয়ার সঠিক প্রমাণাদি দিতে না পারেন, তাহলে দাপ্তরিকভাবে পদক্ষেপ গ্রহণ করে তার গেজেট বাতিল করা হবে।

এ বিষয়ে জানতে তারা মিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই যোদ্ধাদের মধ্যে এ স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার