• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সেতু কর্তৃপক্ষের ‘সঞ্জিবনী কোর্স’ সম্পন্ন, দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ অর্থ ও ক্ষমতা নয়, কর্মই মানুষকে স্মরণীয় করে রাখে: ডিএসসিসি প্রশাসক মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক কর্মসূচিতে স্থানীয় সরকার মন্ত্রী ঢাকায় নির্ভুল ও নতুন ভোটার তালিকা প্রয়োজন: ডিএসসিসি প্রশাসক বাংলাদেশের ফুটবলপ্রেম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান আর্জেন্টিনার রাষ্ট্রদূত অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

দুদক কর্মকর্তা পরিচয়ে এনসিপি নেত্রীর কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪

   ২৯ জুন ২০২৫, ০৯:০০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, মহাপরিচালক বা কর্মকর্তা পরিচয় দিয়ে মামলা থেকে অব্যাহতি প্রদানের কথা বলে প্রতারণা করে আসা চক্রের মূলহোতাসহ চার জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলাবাহিনী।

রোববার (২৯ জুন) দুদকের প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি বলেন, গত ২৪ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর একটি পোস্ট দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি গোচর হয়। এরইমধ্যে দুদক পোস্টটি আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।  

এরপর পুলিশ সুপার পদমর্যাদার কর্মরত একজন পরিচালকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করে। তারই পরিপ্রেক্ষিতে পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় গত রাতে প্রতারক চক্রটিকে সনাক্ত করে চক্রের মূলহোতা সেলিমসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

গ্রেপ্তারকৃতরা হলেন-পিরোজপুর জেলার আ. ছাত্তার কবিরের ছেলে মো. সেলিম (৪০) ও বাগেরহাটের মো. মজিবর রহমান শেখের ছেলে মো. তরিকুল ইসলাম (৪০)। তারা দু’জন বর্তমানে ঢাকার মুগদা থানার মান্ডা গ্রীন মডেল টাউনে বসবাস করছেন। এ ছাড়া ঢাকার মুগদা থানার দক্ষিণ মান্ডার মো. আব্দুল কাশেমের ছেলে মো. আতিক (৩৮) ও আব্দুর রবের ছেলে মো. আব্দুল হাই সোহাগ (৩৫)।

দুদক মহাপরিচালক জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি সনি ডিজিটাল এইচডি ক্যামেরা, বুম, সেলফি স্টিক, দুইটি পাসপোর্ট, একটি সমকাল পত্রিকার নামে আইডি কার্ড, সমকাল, এশিয়ান টিভি, এফসি টিভিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পথধারী সোহাগ পাটোয়ারী নামীয় ভিজিটিং কার্ড, সোনালী ব্যাংকের চেক বই, ছয়টি মোবাইল সেট, ১৩টি সিমকার্ড জব্দ করা হয়।

প্রতারকচক্রটি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, মহাপরিচালক বা কর্মকর্তা পরিচয়ে মামলা থেকে অব্যাহতি প্রদানের কথা বলে প্রতারণা করে আসছিল। চক্রটির বিরুদ্ধে এরইমধ্যে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে দুদক।

ভিওডি বাংলা/এম 
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবারের বাজেট প্রকৃতপক্ষে জনবান্ধব: পানিসম্পদ প্রতিমন্ত্রী
এবারের বাজেট প্রকৃতপক্ষে জনবান্ধব: পানিসম্পদ প্রতিমন্ত্রী
বিএনপি সবসময় জনগণের পাশে থাকতে চায়: সমাজকল্যাণমন্ত্রী
বিএনপি সবসময় জনগণের পাশে থাকতে চায়: সমাজকল্যাণমন্ত্রী
প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস
প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস