• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কুড়িগ্রামে বালুর চরে হঠাৎ ভয়ংকর সাইক্লোনের সৃষ্টি

   ২২ নভেম্বর ২০২৪, ০৪:২৬ পি.এম.
সংগৃহীত ছবি

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের বালুর চরে হঠাৎ ভয়ংকর সাইক্লোনের সৃষ্টি হয়েছে। চরের মাটি উড়ে আকাশে মেঘের সঙ্গে মিশে যায়। এতে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলের দিকে ঘটে এ ঘটনা। সাইক্লোনে বালু ও মাটি উপরে চলে যাওয়ার পর সেখানে গর্তের সৃষ্টি হয়।

রৌমারী ও চিলমারী উপজেলার মাঝে ব্রহ্মপুত্রের শাখাহাতির চর নামক এলাকায় এ সাইক্লোনটি দেখতে পান রৌমারীগামী নৌকার যাত্রীরা। স্থানীয়রা এটিকে বাওকুড়া বলেন।

শাখাতির চরের বাসিন্দা মো. নুর আমিন বলেন, চরে মাঝে মধ্যে ছোট ছোট বাওকুড়া দেখা যায়। তবে এত বড় বাওকুড়া গত ৫ বছরে দেখিনি।

আরেক বাসিন্দা মো. রাজু বলেন, হঠাৎ করে বাতাস ঘুরতে থাকে। মাটিতে থাকা গাছের ডাল-পাতা যা থাকে উড়িয়ে নিয়ে যায়। অনেক সময় এই বাওকুড়ার কবলে পড়লে বাড়িঘরের ক্ষতি হয়।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় আরেক বাংলাদেশির মৃত্যু, নিখোঁজ ২
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় আরেক বাংলাদেশির মৃত্যু, নিখোঁজ ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মহাপরিচালক নিয়োগ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মহাপরিচালক নিয়োগ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সাক্ষাৎ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সাক্ষাৎ