• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

কথার ফুলঝুরি ছড়িয়ে নির্বাচন পেছানোর যড়যন্ত্র চলছে : রিজভী

   ৫ জুলাই ২০২৫, ০৫:৪৮ পি.এম.
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি- ভিওডি বাংলা

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ‘নির্বাচনের পরিবেশ নেই’ দেয়া জামায়াত আমিরের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন। অনেকেই নির্বাচন নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন। কৌশলে নানা কথার ফুলঝুরি ছড়িয়ে নির্বাচন পেছানোর যড়যন্ত্র করছেন।

শনিবার (৫ জুলাই) বিকাল জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে মহানগর উত্তর বিএনপির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীর বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনাদের অতীত ইতিহাস আমরা জানি। নির্বাচনের পরিবেশ নেই এমন বক্তব্য দেয়ার উদ্দেশ্যটা কী? আমরা তো আপনাদের ঐতিহ্যের কথা জানি। আপনি হঠাৎ এত বড় পরিবেশবাদী হয়ে গেলেন? যুগযুগ ধরে মানুষের যে অধিকার এটা তো রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে। 

বিএনপির এই মুখপাত্র বলেন, আজকে আমাদের মাঝে চৌধুরী আলম নেই, ইলিয়াস আলী নেই, জাকির নেই, সুমন নেই। তাদের সবাইকে গুম করে নিরুদ্দেশ করা হয়েছে। এই ছিল শেখ হাসিনার আমলের ভয়াল পরিস্থিতি। মানুষ ভয়ে কথা বলতে পারতো না, মায়ের সামনে মেয়েকে, মেয়ের সামনে মাকে অপমান লাঞ্ছিত করা হতো। সেজন্য আমরা বলি সেই ফ্যাসিজমের পুনরাবৃত্তি যেন আবার না হয়। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোরশেদ হাসান খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী