• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সিলেটে তারেক রহমানের উপহার পেলেন চা শ্রমিকরা

   ৫ জুলাই ২০২৫, ০৬:০৫ পি.এম.
সিলেটে তারেক রহমানের উপহার পেলেন চা শ্রমিকরা

সিলেট প্রতিনিধি  

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সহস্রাধিক চা শিল্প শ্রমিকদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে রেইনকোট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকালে উপজেলার মনিপুর চা বাগান প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও রেইনকোট বিতরণ অনুষ্ঠানে এই উপহার হস্তান্তর করা হয়।

'রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম।

এ সময় ব্যারিস্টার এম এ সালাম বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করে একটি বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন। আগামীতে বিএনপি যদি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে, তবে শ্রমজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের স্বপ্নের দেশ একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায্যতাভিত্তিক রাষ্ট্র, যেখানে সকল নাগরিকের জন্য থাকবে সমান সুযোগ ও মর্যাদা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তছলিম আহমদ নেহার। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার