• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

পাকুন্দিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

   ১২ জুলাই ২০২৫, ০৪:৩০ পি.এম.
নৌকাডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া নয় বছর বয়সী শিশু ফারিয়া রহমান নীহার মরদেহ ১৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুইজন নিহত হয়েছে। এর আগে শুক্রবার (১১ জুলাই) বিকেলে পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি বেড়িবাঁধ এলাকায় একটি ডিঙ্গি নৌকায় করে ব্রহ্মপুত্র নদে ঘুরতে গেলে আকস্মিকভাবে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই বড় বোন কাশ্মীরা রহমান নীলা (১৭) এর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

শনিবার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে মরদেহটি ভেসে উঠলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তা উদ্ধার করে। 

নিহত দুই বোন কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের বাসিন্দা আবদুর রহমান ও নীপা আক্তারের মেয়ে। ফারিয়া রহমান নীহা কটিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং কাশ্মীরা রহমান নীলা গুরুদয়াল সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে দক্ষিণ চরটেকি এলাকায় নির্মিত হয়েছে একটি বাঁধ, যা বর্তমানে স্থানীয়দের কাছে একটি পর্যটন আকর্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত। শুক্রবার সেই স্থানে পরিবারসহ বেড়াতে যান আবদুর রহমান। ঘোরাঘুরির একপর্যায়ে তারা নদে নৌকায় ভ্রমণে যান, যেখানে ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি।

নৌকাডুবির পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আবদুর রহমান ও তার স্ত্রী নীপা আক্তারকে জীবিত উদ্ধার করলেও বড় মেয়ে নীলাকে মৃত অবস্থায় পান। এসময় ছোট মেয়ে ফারিয়া নদে নিখোঁজ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। শনিবার সকাল থেকে আবারও অভিযান শুরু হয়, এবং দুপুরে নীহার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আব্দুল্লাহ খালিদ জানান, নৌকাডুবির খবর পাওয়ার পরপরই আমরা ডুবুরি দল পাঠাই। অবশেষে আজ দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বেড়িবাঁধ এলাকায় নৌকায় ঘোরা শিশুসহ পর্যটকদের কাছে ছিল আনন্দের উৎস, যা মুহূর্তেই পরিণত হয় বিষাদের ঘটনায়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার