• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

থাইল্যান্ডে পালিয়ে গেল মিয়ানমারের ১০০ সেনা

   ১৩ জুলাই ২০২৫, ০১:৫৪ পি.এম.
তাক প্রদেশের সীমান্তবর্তী শহর মে সোটে থাইল্যান্ড এবং মিয়ানমারের মধ্যে নদীর পাড়ে পাহারা দিচ্ছেন থাই সৈন্য (ফাইল ছবি)

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের পাঁচ শতাধিক সেনাসদস্য ও শত শত বেসামরিক নাগরিক পালিয়ে আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশ থাইল্যান্ডে। দেশটির একটি সেনাঘাঁটিতে জাতিগত বিদ্রোহীদের হামলার ঘটনায় তারা পালিয়ে যান।

পালিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে মিয়ানমারের সেনা সংখ্যা ১০০ জন। রোববার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

বার্তাসংস্থাটি বলছে, মিয়ানমারে সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে জাতিগত বিদ্রোহীদের হামলার পর অন্তত ৫০০ জনের বেশি সেনা ও সাধারণ মানুষ পালিয়ে গিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন। শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে থাই সেনাবাহিনী।

থাই সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, শনিবার বিকাল ৩টার দিকে ক্যারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) মিয়ানমারের কায়িন প্রদেশে একটি সেনা ঘাঁটিতে আক্রমণ চালায়। এরপরই প্রায় ১০০ জন মিয়ানমার সেনা ও ৪৬৭ জন সাধারণ মানুষ সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে ঢুকে পড়েন।

কেএনএলএ-র রাজনৈতিক শাখার নেতা স থামেইন তুন বলেন, “সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়েছে এবং আমাদের যৌথ বাহিনী সেনাবাহিনীর কিছু ফ্রন্ট পোস্ট দখল করেছে। কিছু সেনা আত্মসমর্পণ করেছে, আবার কিছু পালিয়ে থাইল্যান্ডে ঢুকেছে।”

জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও গণতন্ত্রপন্থি বাহিনীর সঙ্গে জান্তা সরকারের দুই বছরেরও বেশি সময় ধরে চলমান গৃহযুদ্ধে মিয়ানমার কার্যত বিপর্যস্ত। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে প্রায় ৮১ হাজার মিয়ানমার নাগরিক থাইল্যান্ডে শরণার্থী বা আশ্রয়প্রার্থী হিসেবে বসবাস করছেন।

এদিকে মিয়ানমারের সাগাইং অঞ্চলে একটি বৌদ্ধ মঠে বিমান হামলায় কমপক্ষে ২২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশু ও নারীও রয়েছে। নিহতরা সবাই ঘরবাড়ি হারিয়ে আশ্রয় নিতে এসেছিলেন।

একজন স্থানীয় বাসিন্দা ও এক জান্তাবিরোধী যোদ্ধার বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার রাত ১টার দিকে সাগাইংয়ের লিন তা লু গ্রামে মঠটির হলরুমে বিমান হামলা চালানো হয়। জান্তাবিরোধী এক যোদ্ধা বলেন, “মানুষ ভাবছিল মঠে থাকলে নিরাপদ থাকবে। কিন্তু তাও রেহাই পেল না। তিন শিশুসহ ২২ জন নিহত হয়েছেন। আরও দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।”

সূত্র: এএফপি

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা