• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রংপুরে হত্যা মামলায় আইনজীবী কারাগারে

   ১৩ জুলাই ২০২৫, ০৩:৫০ পি.এম.
ড. আলী রিয়াজ। ছবি : সংগৃহীত

রংপুর প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলন পরবর্তী হওয়া হত্যা মামলায় রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল হক প্রামানিককে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার (১৩ জুলাই) দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান খান জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 

এর আগে আওয়ামী আইনজীবী পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মো. আব্দুল হক প্রামানিক ৩টি হত্যা ও ১টি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের আদেশে আত্মসমর্পণ করেন।

আদালত সূত্রে জানা যায়, মো. আব্দুল হক প্রামানিক বৈষম্যবিরোধী আন্দোলন পরবর্তী হওয়া ৩টি হত্যা ও ১টি হত্যাচেষ্টা মামলার আসামি।

তিনি ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলা, স্বর্ণ শিল্পী মুসলিম হত্যা মামলা ও সবজি ব্যবসায়ী সাজ্জাদ হোসেন হত্যা মামলার আসামি। এছাড়াও তিনি মমদেল হত্যাচেষ্টা মামলার আসামি। হাইকোর্টের আদেশে আব্দুল হক প্রামানিক আজ দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তার পক্ষে আইনজীবী হিসেবে আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহেদ কামাল ইবনে খতিবসহ ২০-২৫ জন জামিন আবেদনে শুনানি করেন।

শুনানি শেষে কে, জি আর নং- ৩৯৭/২৪ (কোতয়ালী), ও জি আর নং- ৪৪৭/২৪ (কোতয়ালী), মূলে ০২ (দুই) টি মামলায় জামিন মঞ্জুর করেন। এবং অপর দুইটি হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে সি ডাব্লু মূলে কেন্দ্রীয় কারাগার রংপুরে প্রেরণের নির্দেশ প্রদান করেন বিচারক। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার