• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধ-ডিজিটাল পরীক্ষা জালিয়াতিসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কুড়িগ্রামে ড্রামট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

   ১৩ জুলাই ২০২৫, ০৬:১৭ পি.এম.
কুড়িগ্রামে ড্রামট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ড্রাম ট্রাক ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ৩ জন আহত হয়েছে। রবিবার দুপুর ১২ ঘটিকায় ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর  মহাসড়ক ঘুন্টিঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

প্রত‍্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, রবিবার ( ১৩ জুলাই ) সকালে উপজেলার চর বারুইটারী আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আবু বকর সিদ্দিক রতনপুরী একটি রিজার্ভ অটো নিয়ে স্ত্রীর সন্তান নিয়ে সোনাহাট স্থলবন্দরে ঘুরতে আসেন। স্থলবন্দর ঘুরে দুপুর ১২ টায় ফেরার পথে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা সোনাহাট স্থলবন্দরগামী একটি বেপরোয়া গতির ড্রামট্রাক বঙ্গ সোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর এলাকায় ওই অটো রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে আবু বক্কর সিদ্দিক এর  কন্যা  অনার্স পড়ুয়া  ছাত্রী   আনিকা (১৮) ঘটনাস্থলেই মারা যায় । রক্তাক্ত অবস্থায় অটো চালকসহ বাকি তিনজনকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে অটোচালক বানু মিয়া (৩০) মারা যান। মৃত অটো চালকের বাড়ি পাইকেরছড়া ইউনিয়নে। আহতরা হলো রতনপুরের আবুবকর সিদ্দিক (৪৫), তার স্ত্রী মোর্শেদা বেগম (৪০) ও মেয়ে ফাতেমা (৯)। এদেরকে উন্নত চিকিৎসার জন‍্য ভূরুঙ্গামারী হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এঘটনায় স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানার (ওসি) আল হেলাল মাহমুদ জানান, দুর্ঘটায় ঘটনাস্থলেই একজন মারা গেছে এবং অটো চালক হাসপাতালে মারা গেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধী।

 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার