• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নিখোঁজ যুবদল নেতা শামীমের সন্ধানে কেন্দুয়ায় মানববন্ধন

   ১৫ জুলাই ২০২৫, ০৭:১৫ পি.এম.
নিখোঁজ যুবদল নেতা শামীমের সন্ধানে মানববন্ধন

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের যুবদল নেতা রফিকুল ইসলাম শামীম নিখোঁজ হওয়ার ১৩ দিন পার হলেও এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার, এলাকাবাসী এবং রাজনৈতিক অঙ্গনে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

সোমবার (১৫জুলাই ) বিকালে কেন্দুয়া পৌর শহরের খাদ্য গুদামের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিখোঁজ শামীমের দ্রুত সন্ধান ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধনে নেতৃত্ব দেন কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান, নেত্রকোণা-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধন ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

বক্তারা অবিলম্বে রফিকুল ইসলাম শামীমের সন্ধান নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং এ ঘটনার পেছনে কারা জড়িত তা খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে সক্রিয় থাকা শামীম হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় আমরা চরমভাবে উদ্বিগ্ন। আমরা দ্রুত তার সন্ধান চাই।

এ বিষয়ে এখনো পর্যন্ত পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে অভিযোগ রয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

 

 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার