• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জুলাইয়ের শিশু শহীদদের স্মরণে অর্থ বরাদ্দ পাচ্ছে প্রাইমারি স্কুলগুলো

   ১৭ জুলাই ২০২৫, ০৪:৫৯ পি.এম.
জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

শিশু শহীদদের স্মরণে জুলাই অনুষ্ঠান পালনের জন্য দেশের প্রতিটি প্রাইমারি স্কুল ২৫০০ টাকা করে বরাদ্দ পাচ্ছে। আগামী ২৪ জুলাই দেশের সকল প্রাইমারি স্কুলে একযোগে এ অনুষ্ঠান হতে যাচ্ছে। গতকাল (বুধবার) প্রাইমারি অধিদপ্তর থেকে এ বিষয়ে অর্থ বরাদ্দের চিঠি প্রতিটি জেলায় জেলা প্রাইমারি শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান বলেন, সারাদেশে সরকারিভাবে ৬৫ হাজার ৫৬৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর প্রত্যেকটিতে ২ হাজার ৫০০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অধিদপ্তরের নির্দেশনার আলোকে তারা এ টাকা খরচ করবে এবং উৎসবে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করবে। 

গত বছর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের আন্দোলনে শতাধিক শিশু শহীদ হয়। শিশু শহীদদের স্মরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে গতকাল ১৬ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ-রাজস্ব, অর্থ বিভাগের উপ-পরিচালক নূরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে  সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দের কথা জানানো হয়।

উপ-পরিচালকের স্বাক্ষরিত চিঠিতে ‘শিশু শহীদদের স্মরণে দেশব্যাপী সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই কেন্দ্রিক অনুষ্ঠান’ পালন উপলক্ষে মাঠ পর্যায়ের দপ্তরসমূহে বরাদ্দ ও মঞ্জুরী প্রদানের বিস্তারিত তুলে ধরা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান আরও জানান, জুলাই অবদানকে হৃদয়ে ধারণ করার জন্য তার অধিদপ্তর থেকে অনেকগুলো কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে, দেশের প্রতিটি প্রাইমারি স্কুলে আগামী ২৪ জুলাই একযোগে শিশুদের গান, কবিতা, নাচ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজনের  মাধ্যমে জুলাই বিপ্লবের অনুষ্ঠান পালন করা। 

তিনি বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা গত বছরের জুলাই আগস্টের অভ্যুত্থানের গল্প শুনতে পারবে এবং ভবিষ্যতে এটা তাদের কাজে লাগবে। অনুষ্ঠানগুলোতে দেশের ৬৫ হাজার স্কুলে প্রায় এক কোটি শিশু উপস্থিত থাকবে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য