• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ফুটপাতের ড্রেনের ঢাকনা গয়েব, ঝুঁকিতে পথচারীরা

   ১৭ জুলাই ২০২৫, ০৯:১৬ পি.এম.

রাজশাহী ব্যুরো 

রাজশাহী কলেজ হিন্দু ছাত্রবাসের সামনে থেকে যাদুঘর মোড় পর্যন্ত পথচারীদের চলাচলের জন্য ফুটপাত রয়েছে। ফুটপাতের নিচ দিয়ে রয়েছে গভীর ড্রেনেজ ব্যবস্থা। তবে কিছুদিন আগে ড্রেন পরিষ্কারের জন্য ড্রেনের ঢাকনা সরানো হয়। তারপর থেকে প্রায় ২২০ মিটার ফুটপাতের ৪টা ঢাকনা গায়েব হয়েছে। 

পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে বিশেষ করে ছোট বাচ্চাদের নিয়ে অভিভাবকরা যখন হাটতে বের হন তখন সেই ঝুঁকিটা বেড়ে যায় বহুগুণ। সরেজমিনে গিয়ে দেখা যায়, ড্রেনের ঢাকনা গুলো রাস্তার সাথে সমান্তরালে অবস্থান করে এবং প্রায় মাঝামাঝি অবস্থানে রয়েছে।ফলে ছোট বাচ্চারা নিজ মনে দৌড়াদৌড়ি বা হাটাহাটি করার সময় যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে।

এছাড়াও পথচারীরা একটু অন্যমনস্ক হয়ে হাটতে লাগলেও একই দুর্ঘটনার কবলে পড়তে পারে। রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের ছাত্র মামুন বলেন,আমরা প্রতিদিনই এই ফুটপাতটি ব্যাবহার করি। আমাদের মত প্রতিদিন কয়েক হাজার মানুষ এই ফুটপাত দিয়ে যাতায়াত করে।রাজশাহী নগরীর ব্যাস্ততম ফুটপাতের ড্রেনের ঢাকনা ৭ দিনের বেশি সময় ধরে গায়েব অথচ রাজশাহী সিটি কর্পোরেশন এখনও কোন ব্যাবস্থা গ্রহণ করেনি দেখে অবাক হচ্ছি। এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, আমরা এটা নিয়ে অনেক বেশি চিন্তিত যে কয়েকদিন পর পরই এই ঢাকনাগুলো চুরি হয়ে যাচ্ছে। তবে কে বা কারা চুরি করছে এই বিষয়ে আমরা সকলের কাছে তথ্য চাচ্ছি। আর যেগুলো ঢাকনা চুরি হয়েছে সেগুলো নতুন করে দেওয়ার ব্যবস্থা করছি। 

তিনি আরও জানান যে আমরা সকলকে বার বার সতর্ক করার পরও কোন কাজ হচ্ছে না। সকলের সচেতনতাই পারে এই চুরি আটকাতে। উল্লেখ্য শুধু রাজশাহী কলেজ হিন্দু ছাত্রাবাসের সামনের ফুটপাতের এই ঢাকনা চুরি হয়েছে তা নয় আরও বেশ কয়েক জায়গার ঢাকনা প্রতিনিয়ত চুরি হচ্ছে। ফলে সচেতনতা ও পুলিশের টহল জোরদার করার দাবি সচেতন মহলের। রাজশাহী কলেজ হিন্দু ছাত্রবাসের সামনে থেকে যাদুঘর মোড় পর্যন্ত পথচারীদের চলাচলের জন্য ফুটপাত রয়েছে। ফুটপাতের নিচ দিয়ে রয়েছে গভীর ড্রেনেজ ব্যবস্থা। তবে কিছুদিন আগে ড্রেন পরিষ্কারের জন্য ড্রেনের ঢাকনা সরানো হয়। তারপর থেকে প্রায় ২২০ মিটার ফুটপাতের ৪টা ঢাকনা গায়েব হয়েছে। পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে বিশেষ করে ছোট বাচ্চাদের নিয়ে অভিভাবকরা যখন হাটতে বের হন তখন সেই ঝুঁকিটা বেড়ে যায় বহুগুণ। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ড্রেনের ঢাকনা গুলো রাস্তার সাথে সমান্তরালে অবস্থান করে এবং প্রায় মাঝামাঝি অবস্থানে রয়েছে।ফলে ছোট বাচ্চারা নিজ মনে দৌড়াদৌড়ি বা হাটাহাটি করার সময় যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে।এছাড়াও পথচারীরা একটু অন্যমনস্ক হয়ে হাটতে লাগলেও একই দুর্ঘটনার কবলে পড়তে পারে। রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের ছাত্র মামুন বলেন,আমরা প্রতিদিনই এই ফুটপাতটি ব্যাবহার করি। আমাদের মত প্রতিদিন কয়েক হাজার মানুষ এই ফুটপাত দিয়ে যাতায়াত করে।রাজশাহী নগরীর ব্যাস্ততম ফুটপাতের ড্রেনের ঢাকনা ৭ দিনের বেশি সময় ধরে গায়েব অথচ রাজশাহী সিটি কর্পোরেশন এখনও কোন ব্যাবস্থা গ্রহণ করেনি দেখে অবাক হচ্ছি। 

এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, আমরা এটা নিয়ে অনেক বেশি চিন্তিত যে কয়েকদিন পর পরই এই ঢাকনাগুলো চুরি হয়ে যাচ্ছে। তবে কে বা কারা চুরি করছে এই বিষয়ে আমরা সকলের কাছে তথ্য চাচ্ছি। আর যেগুলো ঢাকনা চুরি হয়েছে সেগুলো নতুন করে দেওয়ার ব্যবস্থা করছি।

তিনি আরও জানান যে আমরা সকলকে বার বার সতর্ক করার পরও কোন কাজ হচ্ছে না। সকলের সচেতনতাই পারে এই চুরি আটকাতে। 

উল্লেখ্য শুধু রাজশাহী কলেজ হিন্দু ছাত্রাবাসের সামনের ফুটপাতের এই ঢাকনা চুরি হয়েছে তা নয় আরও বেশ কয়েক জায়গার ঢাকনা প্রতিনিয়ত চুরি হচ্ছে। ফলে সচেতনতা ও পুলিশের টহল জোরদার করার দাবি সচেতন মহলের।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার