• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলতেছে : মুহাম্মদ রহমাতুল্লাহ

   ১৮ জুলাই ২০২৫, ০৩:২৪ পি.এম.
আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র  চলতেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যারা কুরুচিপূর্ণ বক্তব্য রাখছে তারা পতিত স্বৈরাচারের দোসর

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের তালতলী বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি। 

রহমাতুল্লাহ বলেন, পতিত স্বৈরাচারের বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করে স্বৈরাচারকে দীর্ঘস্থায়ী করার অপ-তৎপরতায় লিপ্ত ছিল তারা। ১/১১ এর অগন্তান্ত্রিক সরকারের আমলে তারেক রহমান ষড়যন্ত্র  ও নির্যাতনের শিকার হয়ে মারাত্নকভাবে মৃত্যুর ঝুকিতে উপনিত হয়েছিলেন। তিনি গত ১৭ বছর দেশের বাইরে থেকেও এদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনের লাগাতার নেতৃত্ব দিয়েছেন। 

তিনি আরও বলেন, বিগত স্বৈরাচারের সময়ে নির্বাচনে যারা অংশ নিয়ে অবাধে সভা ও সমাবেশ করেছে তারাও স্বৈরাচারের দোসর। নিজেদেরকে তারা এখন অতি বিপ্লবী প্রমাণ করার জন্য এখন মিথ্যাচার করছে। তাদের এই মিথ্যাচারের ইতিহাস সম্পর্কে জাতি ভালভাবেই অবহিত। 

নাসের বলেন, ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হলে এসব রাজনৈতিক নেতারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না। এ কারনেই তারা জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্ত এদেশের মানুষ বিশেষ করে নতুন প্রজন্ম গত ১৫ বছর তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত সেকারণে জাতীয় নির্বাচন বাতিলে যারা ষড়যন্ত্র করছে তাদের এসব ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না।

শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেনের মুরাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন শায়েস্তাবাত ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জেলার সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন টিটু, যুগ্ন আহবায়ক শেখ শহিদুল ইসলাম সাজ্জাদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইলিয়াস আহমেদ, আসিফ আল মামুন, সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রুবেল হোসেন প্রমুখ।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী