• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সিরিয়া ভাগ হতে দেব না: এরদোয়ান

   ১৯ জুলাই ২০২৫, ১২:২৯ পি.এম.
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, ইসরায়েল সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে আগ্রাসন চালাচ্ছে। তুরস্ক কখনো সিরিয়ার বিভাজন মেনে নেবে না। এক মন্ত্রিসভা বৈঠকের পর আঙ্কারায় সাংবাদিকদের উদ্দেশে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘আমরা যেমন গতকাল সিরিয়ার বিভাজনের বিরুদ্ধে ছিলাম, তেমনি আজও আছি এবং আগামীতেও থাকব।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা নিপীড়ন ও গণহত্যার মাধ্যমে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চায়, তারা যেন ভুলে না যায়—তারা পথচারী মাত্র, আমরা এই ভূমির প্রকৃত অধিবাসী।’

এরদোয়ান জানান, তুরস্ক সিরিয়ার সব পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। তুরস্কের নীতিগত অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের মূলনীতি হচ্ছে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় ঐক্য, একক রাষ্ট্রকাঠামো এবং বহুসাংস্কৃতিক পরিচিতি রক্ষা করা।’

ইসরায়েলের ওপর নির্ভরকারীরা বড় ভুল করছে বলেও সতর্ক করে দেন এরদোয়ান। তিনি বলেন, ‘ইসরায়েল একটি আইনবহির্ভূত, নীতিহীন, উদ্ধত, অবাধ্য এবং রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র।’

এরদোয়ান আরো বলেন, ‘একটি স্থিতিশীল সিরিয়া কেবল প্রতিবেশী দেশগুলোর জন্য নয়, পুরো অঞ্চলের জন্য শান্তি ও স্থিতিশীলতা বয়ে আনবে। অন্যথায়, এর বোঝা সবাইকে বইতে হবে।

আমাদের কারো প্রতি শত্রুতা নেই, হিংসা বা বিদ্বেষ নেই। আমরা কারো অধিকার বা সার্বভৌমত্ব লঙ্ঘন করি না। আমরা শুধু শান্তি চাই।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম