• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মোহনগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

   ২৩ জুলাই ২০২৫, ১১:৩৮ এ.এম.

নেত্রকোণা মোহনগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
 
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোঃ মোবারক হোসেন সাগর (২০) মোহনগঞ্জ উপজেলার নাগডড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
 
সে মোহনগঞ্জ উপজেলা  বাহাম পশ্চিমপাড়া গ্রামে নানার বাড়িতে মায়ের সঙ্গে বসবাস করত।রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করে বলেন, দণ্ডিত সাগর মাদকাসক্ত ছিলেন। মাদক সেবন নিয়ে প্রায়ই তার মা মনোয়ারা বেগমের সঙ্গে ঝগড়া হতো। ২০২২ সালের ২৪ অক্টোবর মা-ছেলের মধ্যে কথাকাটাকাটি হয়। ওই দিন বিকেলে ঘরের ভেতর দড়ি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে মাকে হত্যা করেন সাগর।
 
এ ঘটনায় মনোয়ারা বেগমের ছোট ভাই ইউনুস মিয়া বাদী হয়ে মোবারক হোসেন সাগরকে আসামি করে মোহনগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।পিপি আবুল হাসেম জানান, মামলাটিতে আদালতে ১০ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন। সাক্ষ্য ও শুনানি শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আবুল বাশার

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার