• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ব্যানারে নেতার ছবি না থাকায় বিএনপির অফিস ভাঙচুর

কুমিল্লা প্রতিনিধি    ২৫ জুলাই ২০২৫, ০৯:০৬ পি.এম.

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদার ছবি না থাকায় বিএনপির অফিসে হামলার অভিযোগ উঠেছে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। 

শুক্রবার (২৫ জুলাই) বিকালে ৪টার দিকে উপজেলার শুভপুর ইউনিয়নের কাদৈর বাজারে এ ঘটনা ঘটে।

শুভপুর  ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব জিয়া জানান, শুক্রবার বিকালে কাদৈর বাজারে আমাদের দলীয় মিটিং ছিল। শুভপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান এবং সদস্য সচিব মতিন মেম্বারের নেতৃত্বে কাদৈর বাজারস্থ বিএনপির অফিসে হামলা করে মিটিং পণ্ড করা হয়।

অফিসের ব্যানারে কামরুল হুদার ছবি না থাকায় ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হয়। এ সময় বাধা দিলে হামলাকারীরা আমাকে এবং স্থানীয় বিএনপি নেতা বাচ্চুকে লাঞ্ছিতা করে।

শুভপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মতিন মেম্বার জানান, তারা দলের নিয়ম বহির্ভূতভাবে ব্যানার লাগিয়ে প্রোগ্রামের আয়োজন করে। ব্যানারে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদার ছবি না থাকা দলীয় শৃঙ্খলা পরিপন্থী। তাই কামরুল হুদার ছবি না থাকার বিষয়টি নিয়ে একটু কথা-কাটাকাটি ও তর্কবিতর্ক হয়। 

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ব্যানার লাগানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের বিরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

ভিওডি বাংলা/এম 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার