• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু ৩ আগস্ট

নিজস্ব প্রতিবেদক    ২৯ জুলাই ২০২৫, ১২:২২ পি.এম.
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্ত সাত কলেজ। ছবি : সংগৃহীত

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (সরকারি সাত কলেজভিত্তিক) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদন ৩ আগস্ট থেকে শুরু হচ্ছে। এবার প্রথমবারের মতো সেকেন্ড টাইম শিক্ষার্থীদের আবেদনের সুযোগ রাখা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) রাতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছে। আবেদন শুরু হবে ৩ আগস্ট দুপুর ১২টা থেকে এবং চলবে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি ফরমের মূল্য ধরা হয়েছে ৮০০ টাকা, যা চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) শাখায় বা ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা যাবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করতে পারবে তারা, যারা ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে এসএসসি/সমমান এবং ২০২৩ বা ২০২৪ সালে এইচএসসি/সমমান পাস করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে যারা ইতোমধ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তাদের পূর্বের আবেদনই এই বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য গ্রহণযোগ্য হবে। তবে যেসব শিক্ষার্থী আবেদন প্রত্যাহার করবেন, তাদের আবেদন ফি ফেরত দেওয়া হবে।

আবেদনকারীরা কলা ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা—এই তিন ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ভর্তি সংক্রান্ত বিস্তারিত যোগ্যতা ও নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ভর্তি পরীক্ষার সময়সূচিও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে:

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ২২ আগস্ট শুক্রবার, বিকেল ৩টা থেকে ৪টা

বিজ্ঞান ইউনিট: ২৩ আগস্ট শনিবার, সকাল ১১টা থেকে ১২টা

ব্যবসায় শিক্ষা ইউনিট: ২৩ আগস্ট শনিবার, বিকেল ৩টা থেকে ৪টা

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য