• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

প্রাথমিক বিদ্যালয়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের প্রস্তুতি

   ২৯ জুলাই ২০২৫, ০৩:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৩৪ হাজারের বেশি প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণের উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে চলা এই সংকট কাটাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে।

বর্তমানে দেশে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সেখানে প্রধান শিক্ষকের জন্য অনুমোদিত পদ ৬৫ হাজার ৫০২টি। কিন্তু বর্তমানে কর্মরত প্রধান শিক্ষকের সংখ্যা মাত্র ৩১ হাজার ৩৯৬ জন। ফলে ৩৪ হাজার ১০৬টি পদ শূন্য রয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এর মধ্যে ২ হাজার ৬৪৭টি পদ সরাসরি নিয়োগযোগ্য। ১০ শতাংশ কোটা রেখে বাকি ২ হাজার ৩৮২টি পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চাহিদাপত্র পাঠানো হয়েছে। পিএসসি শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

অন্যদিকে, ৩১ হাজার ৪৫৯টি পদ পূরণ করা হবে পদোন্নতির মাধ্যমে। তবে এ বিষয়ে পদোন্নিযোগ্য শিক্ষকদের গ্রেডেশন সংক্রান্ত একটি মামলার (৭৩/২০২৩ নম্বর সিভিল আপিল) নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে মন্ত্রণালয়। মামলা নিষ্পত্তি হলে সহকারী শিক্ষকদের মধ্য থেকে যোগ্যদের পদোন্নতি দিয়ে এসব পদ পূরণ করা হবে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য