• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি নিয়ে উদ্বিগ্ন রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক    ৩০ জুলাই ২০২৫, ০৯:৩০ পি.এম.
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ছবি: সংগৃহীত

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সম্ভাব্য নতুন হামলার হুমকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক পরিচালিত বোমা হামলার পর ফের এমন হুমকি উঠে আসায় মস্কো উদ্বেগ জানাল।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার (৩০ জুলাই) সাংবাদিকদের বলেন, –পারমাণবিক স্থাপনায় বোমা হামলা কোনো সাধারণ ঘটনা নয়। এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

তিনি আরও বলেন, –এ ধরনের হামলার সঙ্গে সম্পর্কিত বিপর্যয়কর ঝুঁকিগুলোকেও উপেক্ষা করা যায় না এবং এর কোনো ন্যায্যতাও নেই।

রাশিয়া মনে করে, ইরান ও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA)-এর মধ্যে সহযোগিতা স্বাভাবিক করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো, ইরানের ওপর নতুন করে হামলা না চালানোর প্রতিশ্রুতি এবং একটি টেকসই শান্তিচুক্তির নিশ্চয়তা।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া ও ইরানের মধ্যে কূটনৈতিক ও সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। চলতি বছর দু’দেশ একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তিও স্বাক্ষর করেছে।

মারিয়া জাখারোভা’র মন্তব্যগুলো এমন এক সময় এলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে এবং পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক নতুন করে টানাপোড়েনের মুখে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা