• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘সেনানীড়’ উদ্বোধন করেন সেনাপ্রধান

   ৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ পি.এম.
টাঙ্গাইল ‘সেনানীড়’ উদ্বোধন করেন সেনাপ্রধান

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সেনাসদস্যদের জন্য নবনির্মিত ভবন ‘সেনানীড়’ উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) বিকালে ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে তিনি এ ভবনের উদ্বোধন করেন। এ সময় সেনাপ্রধান ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং সেনাসদস্য ও তাদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে সেনা প্রধান নব নির্মিত ভবনের সামনে বৃক্ষ রোপণ করেন।

উপস্থিত ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমানসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা ।

মামুন/ভিওডি বাংলা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ