• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চিনিকল চালু করবে সরকার : লিপিকা ভদ্র

   ৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৩ পি.এম.
জামালপুরে আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানের ছবি

জামালপুর প্রতিনিধি

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্র বলেছেন, বন্ধ ছয় রাষ্ট্রায়ত্ত চিনিকল চালু করবে সরকার। বন্ধ চিনিকল নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। ইতোমধ্যেই টাস্কফোর্সের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলের ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চিনির উৎপাদন বৃদ্ধির জন্য আখচাষিদের দ্রুত পাওনা পরিশোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে সরকার। এ জন্য ইতোমধ্যেই জামালপুরের আখচাষিদের জন্য তিন কোটি টাকা পাঠানো হয়েছে।

লিপিকা ভদ্র জানান,   সরকার বন্ধ চিনিকল চালু করবে। সবগুলো একসঙ্গে চালু করা সম্ভব না হলেও একটা বা দুটি চালু করবে, তারপর ধীরে ধীরে সব বন্ধ চিনিকল চালু করতে চায় সরকার।

তিনি বলেন, দেশের চিনির চাহিদা পূরণ করতে আখের উৎপাদন বাড়াতে হবে।

মামুন/ভিওডি বাংলা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ