• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সতর্কতা জারি ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ‘আই হ্যাভ আ প্ল্যান’, দায়িত্ব নেওয়ার আগে বার্নহ্যামের বার্তা বিশ্বকাপে তৃতীয় স্থানের লড়াইয়ে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড বাংলাদেশে মেধার অভাব নেই, দরকার সহায়তা: জাইমা রহমান ফিফার চূড়ান্ত সিদ্ধান্ত, বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকে বেধড়ক পিটুনি, অভিযুক্ত ছাত্রদল নেতা সরকারের পাঁচ মাস পূর্তি, আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন রাজধানীতে সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রক বাপ্পি গ্রেপ্তার মন্ত্রী-প্রতিমন্ত্রীদের টার্গেট করে পরিকল্পিত অপপ্রচার

৫ আগস্ট সবার উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র : প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক    ২ আগস্ট ২০২৫, ০২:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সবার উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। ৫ আগস্ট বিকালে ৫টায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। 

শনিবার (২ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। খসড়ার একটি কপি প্রধান তিনটি রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) পাঠানো হয়েছে তাদের মতামত দেওয়ার জন‍্য।
  
প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যার মূল ম্যান্ডেট হলো রাষ্ট্রের বিভিন্ন কাঠামোগত সংস্কার এবং জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করা। এই প্রেক্ষাপটে জুলাই ঘোষণাপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল হিসেবে বিবেচিত হচ্ছে।

যেকোনো ধরনের বিতর্ক এড়াতে অত‍্যন্ত সতর্কতার সঙ্গে প্রণীত খসড়া ঘোষণাপত্রে ২৬টি দফা রয়েছে। খসড়ার শুরুতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। প্রথমে খসড়ায় বলা হয়েছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘নেতৃত্বে’ অভ্যুত্থান হয়েছে। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রণধীর জয়সওয়াল
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইন অনুযায়ী বিবেচনা করা হবে: জয়সওয়াল
নতুন জাতীয় সংসদ রাজনীতি চর্চার অন্যতম ক্ষেত্র: ডেপুটি স্পিকার
নতুন জাতীয় সংসদ রাজনীতি চর্চার অন্যতম ক্ষেত্র: ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
বন্যার্তদের সহায়তায় সম্মিলিত উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী