• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১৯ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক    ৪ আগস্ট ২০২৫, ১০:১০ এ.এম.
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রাণহানি থামছে না। সর্বশেষ হামলায় আরও অন্তত ১১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৮৩৯ জনে। 

রোববার (৩ আগস্ট) তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামলায় ৮৬৬ জন আহত হয়েছেন। এতে মোট আহতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জন।

বিবৃতিতে আরও জানানো হয়, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন কিংবা রাস্তার পাশে পড়ে আছেন, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া, মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৬৫ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ৫১১ জনের বেশি। সবমিলিয়ে ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি আগ্রাসনে মোট ১ হাজার ৪৮৭ জন নিহত এবং ১০ হাজার ৫৭৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট-এর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়াও, গাজায় চলমান আগ্রাসনের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) গণহত্যার মামলার সম্মুখীন হয়েছে। আন্তর্জাতিক মহলে এ হামলার বিরুদ্ধে তীব্র নিন্দার ঝড় উঠলেও থেমে নেই ইসরায়েলের সামরিক অভিযান।

ভিওবি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের