• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইয়েমেনে নৌকাডুবিতে ৬৮ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ আরও ৭৪

আন্তর্জাতিক ডেস্ক    ৪ আগস্ট ২০২৫, ১২:৫৮ পি.এম.
বিপজ্জন সমুদ্রপথ। ছবি: সংগৃহীত

ইয়েমেনের উপকূলে আফ্রিকা থেকে আসা অভিবাসী ও শরণার্থী বোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৬৮ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও ৭৪ জন। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই মর্মান্তিক ঘটনার তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরা।

আইওএম-এর ইয়েমেন প্রধান আবদুসত্তার ইসোয়েভ জানিয়েছেন, রোববার (৩ আগস্ট) ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে নৌকাটি ডুবে যায়। এতে অন্তত ১৫৪ জন ইথিওপীয় নাগরিক ছিলেন, যারা একটি বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিয়ে ইয়েমেনে প্রবেশের চেষ্টা করছিলেন।

দুর্ঘটনা থেকে মাত্র ১২ জন প্রাণে বেঁচে গেছেন বলে জানা গেছে। তারা জাহাজের ধ্বংসাবশেষ আঁকড়ে ধরে কোনোমতে তীরে পৌঁছান। এ পর্যন্ত ৫৪ জনের মরদেহ কানফার জেলায় পাওয়া গেছে এবং আরও ১৪ জনের মরদেহ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ইয়েমেনের স্বাস্থ্য কর্তৃপক্ষও অন্তত ৫৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ঝাঞ্জিবারের স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল কাদের বাজামিল জানিয়েছেন, নিহতদের দাফনের ব্যবস্থা শাকরা শহরে নেওয়া হয়েছে। নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

আফ্রিকা থেকে ইয়েমেনে যাওয়ার সমুদ্রপথটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনক হিসেবে পরিচিত। যুদ্ধ, দারিদ্র্য ও মানবপাচারের কারণে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে এই পথ পাড়ি দেন। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া ও নৌযানের দুরবস্থার কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

আইওএম-এর তথ্যমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ইয়েমেনে প্রায় ৬০ হাজার শরণার্থী ও অভিবাসী প্রবেশ করেছেন। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৯৭ হাজার ২০০ জন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম