• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সনদ বাতিল ৭৩ জনের

জাবির ৬৪ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক    ৫ আগস্ট ২০২৫, ০১:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত ৬৪ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাবেক ৭৩ শিক্ষার্থীর সনদ স্থায়ীভাবে বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ৩টায় জাবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য জানান। এর আগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।

জাবি উপাচার্য বলেন, গত বছরের জুলাই আন্দোলনে হামলাকারী অভিযুক্ত শিক্ষার্থীর সংখ্যা ২২৯। তাদের মধ্যে ৯৯ জন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ১৩০ জন বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী। অভিযুক্ত অধ্যায়নরত ১৩০ জন শিক্ষার্থীর মধ্যে ৬৪ জনকে তাদের অপরাধের মাত্রা অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। ৩৭ শিক্ষার্থীকে দুই বছরের, ৮ জনকে এক বছরের জন্য ও একজনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া তদন্ত সাপেক্ষে অভিযুক্ত বর্তমান ২০ শিক্ষার্থীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অভিযক্ত সাবেক ৯৯ শিক্ষার্থীর মধ্যে ৭৩ জনের সনদ বাতিল ও ছয়জনের সনদ দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে।  ২০ জনকে অভিযোগ থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

হামলায় জড়িত বহিরাগত সন্ত্রাসী ও হামলার পরিকল্পনায় জড়িতদের এবং ক্যাম্পাসে আসা পুলিশ বাহিনীর কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের আইনবহির্ভূত বিধায় তাদের বিচারের লক্ষ্যে তদন্ত প্রতিবেদনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পাঠানো হবে বলেও উপাচার্য জানান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য