• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

‘‌‌জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের’ ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক    ৫ আগস্ট ২০২৫, ১০:১৮ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ । ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা দুইটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। একটি জুলাই ঘোষণাপত্র, আরেকটি জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের সময় ঘোষণা। আমরা দুটোকেই স্বাগত জানাই।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে গুলশানে সাংবাদিকদের সঙ্গে প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রে যেসমস্ত ঘোষণা রয়েছে, সেগুলোকে রাষ্ট্রীয়ভাবে ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আগেও প্রতিশ্রুতি দিয়েছিলাম। 

সালাহ উদ্দিন বলেন, প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনের কাছে তিনি চিঠি পাঠাবেন। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজান শুরু হওয়ার আগে নির্বাচন অনুষ্ঠানের জন্য, নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবেন। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবেন যথাসময়ে।’

তিনি বলেন, ‘আগামী দিনের নির্বাচন ইনশাআল্লাহ, সুষ্ঠু নিরপেক্ষ অবাধ এবং বিশ্বের মধ্যে সবচেয়ে প্রশংসিত একটি নির্বাচন অনুষ্ঠান হবে বলে আমরা আশা করি। সেই লক্ষ্যে সমগ্র জাতিকে এবং সব জনগণকে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা আমাদের পক্ষ থেকেও আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি, এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি প্রতিষ্ঠিত হবে এবং এখন আর কোনও ধরনের অনিশ্চিত পরিবেশ থাকবে না।’

‘কিন্তু প্রধান উপদেষ্টা আজকে যেই নির্দেশনা দিয়েছেন তার ভাষণের মধ্য দিয়ে এবং চিঠি প্রদান করবেন নির্বাচন কমিশনকে, এই ঘোষণার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। সারা জাতি অপেক্ষা করছিল। এর মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে একটি দোদুল্যমানতা ছিল বলে অনেকে মনে করছিলেন তাদের মধ্যে সেই দোদুল্যমানতা রইলো না। সারা জাতি একটি নির্বাচনমুখী পরিবেশের মধ্য দিয়ে যাবে এবং সেই নির্বাচনের আবহাওয়া সৃষ্টি হবে।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী