• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে আলোচনার শীর্ষে মাসুদ পারভেজ

মাদারীপুর প্রতিনিধি    ৬ আগস্ট ২০২৫, ০১:৩৮ পি.এম.
ভিওডি বাংলা

মাদারীপুর-২ (রাজৈর-মাদারীপুর সদর উপজেলা ১০ ইউনিয়ন)  আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে এসেছেন নাকসু'র সাবেক ভিপি,সমাজ উন্নয়নকর্মী, দক্ষ সংগঠক ও মানবতার ফেরিওয়ালা স্বচ্ছ এবং পরিচ্ছন্ন রাজনীতিবীদ অ্যাডভোকেট মাসুদ পারভেজ । মাদারীপুর জেলার একজন সক্রিয় নেতা ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির প্রভাবশালী সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক অভিজ্ঞতায় তিনি সুপরিচিত। তিনি এক সময় মাদারীপুর জেলার ছাত্রদলের মেধাবী ছাত্রনেতা ও নাকসু'র ভিপি ছিলেন।

রাজনৈতিক পরিচয়ের বাইরেও তিনি সামাজিকভাবে একজন প্রতিষ্ঠিত সংগঠক। মাদারীপুর জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দূরান্ত মাদারীপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি,  এছাড়াও ব্লাড ডোনার ক্লাব নোঙ্গর এর প্রতিষ্ঠাতা সভাপতি এর  দায়িত্ব পালন করছেন।

সামাজিক উন্নয়নে তার ভূমিকা চোখে পড়ার মতো। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে বরাবরই সোচ্চার এই নেতা শিক্ষার প্রসারে বিশেষ মনোযোগী। মাদারীপুর সদর  ও রাজৈর উপজেলার বিভিন্ন  এলাকার স্কুল-কলেজে যেমন ঘন ঘন পরিদর্শনে যান, তেমনি দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের খোঁজখবর নেন নিজে গিয়ে।

মনোনয়ন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “দলের প্রতি আমার দীর্ঘদিনের আনুগত্য, সাংগঠনিক দক্ষতা এবং ত্যাগের মূল্যায়ন করে দলীয় নেত্রী আমাকে প্রার্থী মনোনীত করবেন বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরো বলেন," নেতৃত্বের পরিবর্তনের মাধ্যমে ‘পরিবর্তনের অঙ্গীকার’ বাস্তবায়ন করে আধুনিক ও সুশৃঙ্খল মাদারীপুর ২ আসন গড়ে তুলতে চাই ।”

এ্যাডভোকেট মাসুদ পারভেজ কে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তৃণমূলের রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা ও সক্রিয়তা তাকে আসন্ন নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার