• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পাবনায় বিপুল পরিমাণ নকল দুধ জনসম্মুখে নষ্ট

পাবনা প্রতিনিধি    ৭ আগস্ট ২০২৫, ০৫:০৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নকল দুধ উৎপাদনের বিরুদ্ধে অভিযানে উত্তাল হয়ে উঠেছে পাবনার ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় বৃহস্পতিবার (৭ আগষ্ট) সকাল সাড়ে দশটায় স্থানীয় প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শফি নামের এক দুধ ব্যবসায়ীর কারখানা থেকে বিশ মণ নকল দুধ জব্দ করে জনসম্মুখে তা নষ্ট করা হয়। একইসাথে কারখানা থেকে দুইজনকে আটক করা হয় এবং এক আসামিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

ফরিদপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) সানাউল মোর্শেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি, পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে,অসৎ উদ্দেশ্যে নিয়ে শফির মালিকানাধীন দুধ কারখানায় দীর্ঘদিন ধরেই বিভিন্ন রাসায়নিক ও কৃত্রিম উপাদান মিশিয়ে ‘নকল দুধ’ তৈরি করা হচ্ছিল। এই দুধ স্থানীয় বাজারসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হতো। অভিযান চালিয়ে দেখা যায়, কারখানায় সয়াবিন তেল ডিটারজেন্ট, ফ্যাট রিমুভার এবং বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে বিশাল পরিমাণে দুধ প্রস্তুত করা হচ্ছিল।

অভিযান চলাকালীন জনসম্মুখে বিশ মণ নকল দুধ বড় বড় ড্রামে করে রাস্তায় ঢেলে দেওয়া হয়। স্থানীয় জনতা ঘটনাস্থলে ভিড় জমায় এবং অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। একজন প্রত্যক্ষদর্শী বলেন, “এতদিন আমরা যে দুধ খেয়েছি, সেটা কি এই বিষ ছিল? এইসব ব্যবসায়ীদের কঠিন শাস্তি হওয়া উচিত।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন,জনস্বাস্থ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে কোনভাবেই ছাড় দেওয়া হবে না। এমন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।
অভিযানে অংশ নেওয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোপেশ চন্দ্র সরকার বলেন, “নকল দুধে ব্যবহৃত রাসায়নিক উপাদানগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

এই অভিযান পাবনা জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রশাসনের এমন দৃঢ় পদক্ষেপে সাধুবাদ জানিয়েছেন সচেতন নাগরিকরা। তবে প্রশ্ন উঠেছে এ ধরনের নকল পণ্য কারা কিনে নেয়? বাজারে কিভাবে এই দুধ সরবরাহ হতো? বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সরকারি উদ্যোগে ভেজালবিরোধী এমন অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জনস্বার্থে এরকম অভিযান আরও বেশি প্রয়োজন—এটাই এখন সকলের প্রত্যাশা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার