• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

গণতন্ত্রের শত্রুদের প্রতিহত করে বিএনপিকে জনগণ নির্বাচিত করবে: রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক    ৮ আগস্ট ২০২৫, ০৭:৫২ পি.এম.
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।ছবি: সংগৃহীত

গণতন্ত্রের শত্রুদের প্রতিহত করে আগামী নির্বাচনে বিএনপিকে জনগণ নির্বাচিত করবে বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

শুক্রবার (৮ আগস্ট) বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ওয়ার্ড বিএনপি’র সভাপতি প্রয়াত মোঃ জাকির হোসেন স্বপনের রুহের মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথী হিসেবে এ কথা বলেন তিনি।

রহমাতুল্লাহ বলেন, নির্বাচন বানচালের অপচেষ্টাকারীরা গণতন্ত্রের শত্রু। বিগত ১৬ বছর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি । গণতন্ত্র ছিলনা। গণতন্ত্র পুনরুদ্ধার ও সঠিক ভোটাধিকার প্রয়োগে আমাদের যে লড়াই সেই লড়াইয়ের ফসল পূর্ণতা পাওয়ার এখন ক্ষেত্র তৈরি হয়েছে। আমরা লড়াই করেছিলাম একটা স্বৈরাচারী শাসক যারা ফ্যাসিবাদে পরিণত হয়েছিল তাদের পতনের জন্য আন্দোলন করেছিলাম। আমরা আন্দোলন করেছিলাম তাদের পতনের পর একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত হবে। নানাভাবে এই প্রয়াসকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমরা জুলাই-আগস্টে অসংখ্য ছাত্র, অসংখ্য শ্রমজীবী ও সাধারণ মানুষ, মা-বোন, সন্তানরা জীবন দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে।

তিনি বলেন, ইতিহাসে প্রথমবারের মতো স্বৈরাচারী শেখ হাসিনা একটা কাপুরুষের মতো, ভীরু নারী দেশ থেকে পালিয়ে গেছে। এর আগেও সরকার পতন হয়েছে কিন্তু কেউ পালিয়ে যায়নি।

আবু নাসের বলেন,  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান তিনি ।  এজন্য আগামী নির্বাচনে জনগণ তাদের ভোটের মাধ্যমে বিএনপিকেই নির্বাচিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রহমাতুল্লাহ।

ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মাস্টার জালাল আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি তারেক আহমাদ সুমনসহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী