• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বেনাপোল সীমান্তে পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

য‌শোর প্রতি‌নি‌ধি    ৯ আগস্ট ২০২৫, ০৮:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে ১টি পিস্তল ,২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি সহ আক্তারুল ইসলাম (৪২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।

শনিবার (০৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার।

শুক্রবার (৮ আগস্ট) রাত ১২টায় খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) বেনাপোলের পুটখালী বিওপির একটি টহলদল সীমান্তবর্তী উত্তর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৫ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।

আটক অস্ত্র ব্যবসায়ী বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আতিয়ার রহমান বাবুর ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টায় পুটখালী বিওপির একটি টহলদল সীমান্ত মেইন পিলার ১৭/০৭ এস এর ১৬২ আর পিলার হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী উত্তর পাড়া নামক স্থান ১টি ইতালি তৈরি পিস্তল,২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি সহ আক্তারুলকে আটক করা হয়।

আটকের বিরুদ্ধে অস্ত্র-আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার