• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পাংশায় শোক র‍্যালি ও মানববন্ধন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১০ আগস্ট ২০২৫, ০১:৫২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসি এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজবাড়ীর পাংশায় শোক র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় পাংশা প্রেসক্লাবের আয়োজনে শোক র‍্যালিটি পৌর শহরের আ: মালেক প্লাজা থেকে শুরু হয়ে পাংশা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মালেক প্লাজার সামনে গিয়ে শেষ হয়। এসময় মুখে কালো কাপড় বেঁধে শোক র‍্যালিতে অংশগ্রহণ করেন স্থানীয় ও জেলার সাংবাদিকরা। পরে সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।

সাংবাদিক রতন মাহমুদের সঞ্চালনায় পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম.এ জিন্নাহ'র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন সরদার, সিনিয়র সাংবাদিক কাজী সেলিম মাবুদ, সাংবাদিক মাসুদ রেজা শিশির, প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক মোঃ শামীম হোসেন, এস,কে পাল সমীর, নিউজ২৪ এর জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী, সাকী মাহবুব, আল-আমিন হোসেন, কালুখালীর সাংবাদিক রাকিবুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক হলো জাতির বিবেক। গাজীপুরে সেই বিবেক জবাই হয়ে গেছে। আপনারা জানেন ফ্যাসিস্ট সরকার বিদায়ের আন্দোলনে এই সাংবাদিকেরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সারাদেশে
একের পর এক সাংবাদিক হত্যা ও হামলার ঘটনা দেশের গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের জন্য বড় হুমকি। তুহিন হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এ ধরনের ঘটনা আরও বাড়বে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার